আগামীকালের গণজাগরণ মঞ্চের সমাবেশকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামকে আলোচনায় বসার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা সে অনুরোধ গ্রহন করেনি কারণ পাছে কেঁচো খুঁজতে সাপ বের হয়ে না যায় সেই ভয়ে। হেফাজতে ইসলাম এখন সরকার এবং আইনকে পুঁজি করে গণজাগরণ মঞ্চকে প্রতিহত করার চেষ্টা করে যাচ্ছে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম কখনো হানাহানি, অশান্তি সমর্থন করে না। এনারা নাকি ইসলাম হেফাজত করবে, তাঁর নমুনা আমরা কয়েকদিন আগে পেয়েছি। ওদের রণ হুংকারে। শান্তি কখনো নৈরাজ সৃষ্টির মাধ্যমে আসেনা। আমরা ধর্ম প্রাণ মানুষ আমাদের ধর্ম মহান আল্লাহতায়ালা হেফাজত করবে। কোন হেফাজতে ইসলাম সংগঠনের দরকার নেই। মহান মুক্তিযুদ্ধের সময়ও একদল ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী ইসলাম গেল ইসলাম গেল বলে ধোঁয়া তুলেছিল। ইসলাম কি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এসব মিথ্যেবাদীদের মিথ্যে অযুহাতে। গণজাগরণ মঞ্চ তো কখনো ইসলাম ধর্ম কিংবা অন্যান্য ধর্ম সম্পর্কে কোন বক্তব্য রাখেনি। গনজাগরণ মঞ্চ বারবার বলে এসেছে ইসলাম কিংবা অন্য কোন ধর্মের প্রতি আমাদের কোন অবস্থান নেই। আমাদের আন্দোলন একাত্তরে মহান মুক্তিযুদ্ধে দেশবিরোধী মানবতাবিরোধী যুদ।ধাপরাধীদের ফাঁসি এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াত ইসলাম এবং তাদের সন্ত্রাসী বাহিনী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধকরণের দাবি। গণজাগরণ মঞ্চের মুখপাত্র কি কোন ব্লগে ইসলাম ধর্ম সম্পর্কে কুটক্তি করেছিল।সরকার তো সরকার তো ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম এবং আমাদের প্রিয় মহানবী(সাঃ) কে অবমাননার বিষয় তদন্তে স্বরাষ্টমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দীন খন্দকারকে প্রধান করে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।তারপরও কিসের ভিত্তিতে হেফজতে ইসলামের এই আন্দোলন। এই ধর্মান্ধ ইসলাম নামধারী ধর্ম ব্যবসায়ীকে প্রতিহত করে কালকের সমাবেশ সফল করুন যে কোন মুল্যে। অহিংস আন্দোলনে কাজ না হলে সহিংস আন্দোলনে যেতে হবে। গণজাগরণ মঞ্চ চট্রগ্রামের মহাসমাবেশ করতে না পারার কারণে ওদের সাহস বেড়ে গেছে, আর এ সাহস বাড়তে দেয়া যায় না। আগামীকাল বিকাল ৩ টার আশুলিয়ার সমাবেশকে সফল করুন, দেশবিরোধী কুচক্রিদের উচিত জবাবের মাধ্যমে। আর ঘরে বসে কেউ থাকবেন না। ঘরে বসে থাকার সময় আর নেই দেশ-জাতি তথা নিজেকে কলংক মুক্ত করুন।
জয়বাংলা শ্লোগানে ওদের হৃদয় আত্মা কাঁপিয়ে তুলুন।
স্বাধীনতার মাস, উত্তাল মার্চ,
অগ্নিঝরা মার্চে বজ্রকন্ঠে আওয়াজ তুলুন
একাত্তেরর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
তুমি কে আমি কে
বাঙ্গালী, বাঙ্গালী।
তোমার আমার ঠিকানা,
পদ্মা, মেঘনা, যমুনা।
রাজাকারের ঠিকানা ফাঁসির পর পাকিস্তানের মোহনা।
একটাই দাবি ফাঁসি ফাঁসি ফাঁসি চাই।
কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।
ইনশাল্লাহ জয় আমাদের হবে।
জয়বাংলা।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




