somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণ মঞ্চ।

২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণজাগরণ মঞ্চের কর্মসূচীঃ-
* ২১ মার্চ বৃহস্পতিবার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।
* ২২ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চ-এ সমাবেশ।
* ২৫ মার্চ সোমবার রাত্রিতে ’৭১-এর শহীদদের স্মরণ ।
* ২৬ মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চ-এ মহাসমাবেশ।

এ ছাড়া পূর্বঘোষিত সকল কর্মসূচী সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে গনজাগরণ মঞ্চের। পাশাপাশি শাহবাগের প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চ-এ প্রতিবাদী কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।
গণজাগরণ মঞ্চ সমন্বয় কমিটি গঠন সভাঃ-
আজ ২১ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউজে অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের সকল গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদের কমিটিতে সম্পৃক্ত করে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্ত্বরের কেন্দ্রীয় গণজাগরণ মঞ্চকে সহযোগিতা করার জন্য এই সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে শুরু হওয়া এবং দেশ-বিদেশে ছড়িয়ে পড়া গণ আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে অভিন্ন কর্মসূচিকে আরো বেগবান করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন গণজাগরণ মঞ্চ, গাজীপুরের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী এবং সংগঠক আসরারুল হক মাহমুদ রুমী ও অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল।
জুলীয়াস চৌধুরী জানান, ‘এই উদ্যোগ ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক আহুত শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চ বা অন্য কোন গণজাগরণ মঞ্চ বা সংগঠনের বিকল্প নয়; প্রদিদ্বন্দ্বিও নয়। অভিন্ন কোন উদ্দেশ্যও নেই। গণজাগরণ মঞ্চ, গাজীপুরের কার্যক্রম চালাতে গিয়ে আমরা অভিভাবকত্ব, দিকনির্দেশনা ও সুদূরপ্রসারী কর্মসূচির অভাব বোধ করছি। গণ আন্দোলন থেকে পিছু হটার পথ নেই। সুতরাং সংগঠিত হওয়ার বিকল্প নেই।’
তিনি আরো জানান, ‘এই সমন্বয় কমিটির মাধ্যমে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরের কেন্দ্রীয় গণজাগরণ মঞ্চসহ দেশ-বিদেশের সকল গণজাগরণ মঞ্চকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’
উক্ত সভায় সকল গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংগঠিত হওয়ার লক্ষ্যে দেশ-বিদেশের সকল গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা/ সমন্বয়কারী ও সংগঠকদের ০১৭১৩১০৯১৩০ অথরা ০১৭১১৫৪৪৪৮৩ নম্বর মোবাইল টেলিফোনে বা [email protected] ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া এইখানে ক্লিক করে গণজাগরণের মুখপাত্র গণজাগরণ মঞ্চ সংবাদ পেতে পারেন
প্রবাসে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী, ওয়াকিং ফর জাস্টিস কর্মসূচী।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও বিচার নিশ্চিত করার দাবীতে ওয়াকিং ফর জাস্টিস কর্মসূচী শুরু করেছে ব্রিটেনের প্রবাসী বাঙ্গালীরা। গণজাগরণ মঞ্চ ইউকে-এর সহযোগিতায় গত বুধবার থেকে সাতদিনের এই কর্মসূচী শুরু হয়েছে। ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহররে স্থাপিত প্রবাসীর প্রথম স্থায়ী শহীদ মিনার থেকে বুধবার সকাল ৮ টায় বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে এ পদ যাত্রা সুচনা করেন প্রবাসী বাঙ্গালীরা। বাংলাদেশ সময় ভোর ৪ টায় ম্যানচেস্টারের ওল্ডহ্যাম থেকে দীর্ঘ ৬০ মাইল পথ পায়ে হেঁটে স্টক অন স্ট্রেটে পৌঁছাবে ওয়াকিং ফর জাস্টিস টিম। এর ধারাবাহিকতায় ৩০০ মাইল পথ পাড়ি দিয়ে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবে দলটি।



৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×