somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসবে আমায়?

২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রিক্শা ছেড়ে দিয়ে হেটে বাসার দিকে যাচ্ছি। রাস্তটায় মোটামোটি ভিড়। ডানে বামে রিক্শা, দুই একটা প্রাইভেট কার। লোকজনও হাটছে। একটা মেয়ে এগিয়ে আসছে আমার দিকে। তাকাচ্ছেও আমার দিকে। আমিও তাকাচ্ছি। মেয়েটা সুন্দর, চুলগুলো মশ্রিণ, চোখদুটো দ্বীপ্তিময়। আমার নজর আটকে গেছে ওর চোখের দিকে। এরকম একটা মেয়েকে পাওয়ার জন্য আমি ৫০ কোটি টাকা ঘুষ দিতে রাজি আছি। কিন্তু আমার পকেটে মাত্র ৫০ টাকা। ছোট চাকরী করি। সামান্য বেতন। থাকি মেসে, ব্যাচেলর বাসায়। অফিস যাই, বাসায় ফিরি, বাজার করি, খাই, ঘুমাই, রাস্তায় হাটি, হাটতে হাটতেই কোন কোনদিন কোন চোখের দিকে এরকম নজর আটকে যায় আমার। অত:পর বাসায় ফিরে স্বপ্ন দেখি কোন এক রুপালী সকালে ঘুম ঘুম চোখে চোখ মেলে দেখব বিছানায় আমার পাশের বালিশটা ফাঁকা। কেউ নেই। যে ছিল সে রান্নাঘরে। গরম কফির মগ হাতে সে পাশে এসে দাড়াবে একসময়। তার ভেজা চুল, স্নিগ্ধ চোখ, কি যে সুন্দর লাগবে তাকে ! আমি তাকিয়ে থাকবো তার অদ্ভুত সুন্দর চোখদুটোর দিকে। যেই চোখের দিকে তাকালে কোনদিন মরতে ইচ্ছে করবেনা। কোনদিন না। মেয়েটো আমাকে ক্রস করে পেছনে চলে গেল। আমিও দৃষ্টি সরিয়ে আমার দিকে হাটতে লাগলাম। কিছুদূর গিয়ে আবার পেছন ফিরে তাকালাম, আশ্চর্য ঠিক ঐ মুহুর্তে মেয়েটাও মাথা ঘুরিয়ে তাকালো আমার দিকে ! আমি দাড়িয়ে গেলাম। না: আর কতো স্বপ্ন দেখা। কতো অপেক্ষা। দেখিনা একটু সাহস করে বলে। কাউকে না কাউকেতো বলতেই হবে। আমি দিক পরিবর্তন করে ভয়, সংশয় আর উত্তেজনা মিশ্রিত এক অনুভূতি নিয়ে ওর পেছন পেছন হাটতে লাগলাম। মেয়েটা এবার বারবার আমার দিকে তাকাচ্ছে। সেই তাকানোতে ভয় নাকি আবেদন বোঝা যাচ্ছে না। আমি নিজেও নার্ভাস। কি বলব? ঝাড়ি টারি দিবেনাতো? তা দিক। যদি ইভটিজিং হয়? সর্বনাশ ! সামনে থানা, পাশেই র‌্যাব অফিস। সময়টা আবার রাত। যদি আমাকে ছিনতাইকারী ভেবে মেয়েটা দৌড় দেয়, যদি লোকজন এসে ধরে ফেলে আমাকে। গণধোলাই, বাঁশডলা !
ওহ্ গড। না থাক, ফিরে যাই বাসায়। ফিরে যাবো? এতো কাছাকাছি এসেও? না যাবোনা। মরতে হলে মরবো। এরকম একটা মেয়ের জন্য জীবন দেওয়া কোন ব্যাপার না। কি লাভ এই জীবন রেখে? যে জীবনে রং নেই, ভালোবাসা নেই।।
 এক্সকিউজমি?
 আমাকে বলছেন?
 জ্বি আপনাকে, একটু কথা বলতে চাচ্ছিলাম।
 জ্বি বলেন।
 দাড়ালেন কেন, হাটুন। আমি আপনার সঙ্গে একটু হাটতে পারি?
 মানে?
 না মানে হাটতে হাটতে কথা বলতাম।
 ও আচ্ছা...
 হ্যাঁ বলেন, কি বলবেন।
 না তেমন কিছু না। যেই মেয়ে কারো দিকে এতো সুন্দর করে তাকায়, সে কিভাবে কথা বলে খুব শুনতে ইচ্ছা করল। তাই আপনার পেছন পেছন আসলাম। কিছু মনে করেননি তো? আচ্ছা আপনার নাম কি?.......
আমাকে অবাক করে দিয়ে ও খিলখিল করে হেসে উঠলো। কি যে মিষ্টি হাসি ! কেন যে হাসলো। ওর হাসির শব্দে আলোকিত হয়ে গেল আামর মস্তিস্কের সমস্ত অন্ধকার কোনাগুলো।
হাসি থামিয়ে ও বলল সত্য নাম বলব না মিথ্যা নাম বলব। আমি বললাম অবশ্যই সত্যি নাম বলবেন মিথ্যা বললে বলার দরকার নাই।
 আমার নাম রুমী। শোনেন, সামনেই আমাদের বাসা, আপনি কি আর কিছু বলবেন?
 হ্যাঁ বলব
 বলেন।
আপনি দেখতে আমার স্বপ্নবালিকার মত। আমি আপনাকে ভালোবাসতে চাই। আমার কথা শুনে রুমী আবার হাসতে লাগলো। ওর হাসি দেখে আমার খুব ইচ্ছে হলো আকাশের তারা এনে ওর কপালে টিপ পরিয়ে দেই।

রবিউল করিম বাবু,
[email protected]
01943679956
কাদেরাবাদ, মোহাম্মদপুর, ঢাকা।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×