এই যে নারী কোথায় আছ, অনেক দিন দেখা নাই,
শুনলাম তুমি নাকি আজ সরকারের বড় মন্ত্রী,
বড় বড় চেয়ার তোমার আলিংগনে রাঙা হয়ে উঠে
স্যালুটে স্যালুটে লয়ের ছন্দ তুলে সেনারা !
এই যে নারী কোথাও যাও, একটু শুনে যাও,
আজ নাকি আমাদের সেই কলেজে নাকি তুমি প্রধান অতিথী হও,
মনে কি পড়ে সেই লাস্ট ব্যান্চের কথা, আড় নয়নে তোমায় দেখার তালগুলোকে,
মনে পড়ে কি তোমার ধোয়ার সরু রেখাটিকে!
পথ ভুলে হয়ত কোন কোন দিন তোমার সাথে চলে গিয়েছি ওখানে
অভাবী শিশুদেরকে তুমি বুকে তুলে নিতে কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই,
ছিন্ন বস্ত্রের মায়ের হাতে টাকা, শাড়ী গুজে দিতে
আমি চুপ করে দেখতাম তোমার দয়াবতী হাতটাকে....
..........................আর ভাবতাম...............................
কতই না দরদ তোমার ঐ বুকে।
জান আজ আমিও অনেক ব্যস্ত সময়ের নীড় ধরে, পেপার পড়ার সময়ই হয় না,
যখন তোমার কোন নিউজ দেখি জোর করে হলেও সময় বের করে নেই,
কিন্তু একি! এ কোন তোমাকে দেখছি, এরূপ একবার ভিন্ন কখনও দেখি নাই আমি,
ভেবেছিলাম ওটা হয়ত শুধু আমার সাথেই তোমার মুখ ফিরিয়ে চলে যাওয়া,
উহু, তোমার সেই রূপ এবার চলে এসেছে জাতির ললাটে,
দেশ আজ বিপদের মুখে তুমি হাত ধর দাদা ভাইদের,
৫৫০০০ মানুষের না খেয়ে মারা যাবার নোটিশে তুমি সিলমোহড় মেরে দাও নির্দ্বিধায়,
কত না সহজে তোমার মুখে হাসি ফুটে উঠে, তুমি কি জান !!!
ঐ হাসিতে পদ্ম ফুটে না আজ জ্বলে উঠে বাংলার ঘরবাড়ি,
লুটিয়ে পড়ে এক বছরে শিশু, মায়ের বস্ত্র এলো মেলো হয়ে যায়!
আজ তুমি হাস, আর আমার বাংলা কাঁদে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

