somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু বিছানা দুটোই খালি না

২৫ শে মে, ২০১০ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে বিরক্তি লাগে। এত রাত পর্যন্ত কেউ ল্যাপটপ ইউজ করে? সাধারনত রাত দুইটার সময় ঘুমাই আমি। কিন্তু আমার ইন্ডিয়ান রুমমেটকে কখনো ভোর চারটার আগে ঘুমাতে দেখিনি। আর তার ল্যাপটপের মৃদু আলোই আমার সেই বিরক্তির কারণ। তাদের তো আর সকাল দশটায় উঠে ল্যাবে যেতে হবেনা। আসে মেহমানের মত অনেকটা। এক্সচেঞ্জ স্টুডেন্ট। আমাদের মত নিয়মিত ছাত্রদের মত এত নিয়ম কানুন ওদের না মানলেও চলে। আমি যখন মাঝে মাঝে শনিবারেও ল্যাব মিটিং শেষ করে সস্তির নিশাস ফেলে রুমে ফিরি, ওরা তখন নানান জায়গা ঘুরে ছবি তোলায় ব্যস্ত, যেটা আমার হিংসা আরো বাড়ায় পরের দিন ফেইসবুকে ওদের রং-বেরঙ্গের ছবি দেখে।

আরেকজন আবার একটু বাউলা টাইপের। সে তার নিজের জিনিস গুছিয়ে রাখতে পারেনা। তার চেয়ার দেখলে আস্ত একটা কাপড়ের পাহাড় মনে হয়। এই জিনিসটাও আমার মহা বিরক্তির কারণ।
আজ ওরা চলে যাচ্ছে। হ্যাঁ, একটু আগে ওদের গেট খুলে দিয়ে আসলাম।

ওদের মতই আরো দুইজন ছিল। তারাও তাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম শেষ করে চলে গেছে। তাদেরকেও ট্যাক্সিতে তুলে দিয়েছি আট মাস আগের কোন এক নিস্তব্ধ ভোরে।

আজ থেকে কেউ ভোর চারটা পর্যন্ত ল্যাপটপ জ্বালিয়ে রাখবেনা। শুন্য পড়ে আছে বিছানাটা দুটো। হয়ত এই সেমিস্টারে শুন্যই থাকবে। তাদের বিদায় দিয়ে এসে ঘুম আসছিল না, যে চেয়ারটায় বসে এই লিখা লিখছি, তার পাশের চেয়ারটা, যেটা কাল পর্যন্ত এলোমেলো কাপড়ের পাহাড় ছিল, সেটাও খাঁ খাঁ করছে শুন্যতায়।
তারা এখন এয়ারপোর্টের পথে। আমার কাছে শুধু তাদের বিছানা, তাদের টেবিল-চেয়ারগুলোই খালি মনে হচ্ছেনা, আমার ভিতরে, খুব মৃদু ভাবে কোথায় যেন একটু খালি খালি লাগছে।

শুভকামনা তাদের প্রতি, নিরাপদে ফিরুক তারা বাবা-মা’র কাছে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১০ ভোর ৪:১১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×