somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই খেলার শেষ কোথায়?!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট একখান দেশ। আর এতগুলা মানুষ আমরা। সমস্যা থাকবই। একদিনেই সব সমস্যার সমাধান আশা করা বোকামি। দেশে যেকোন সংকট, নৈরাজ্য সেটা যেই করুক না কেন, সফলভাবে মোকাবিলা করার দায়িত্ব সরকারের কাঁধেই বর্তায়। কিছু হলেই অমুকের ষড়যন্ত্র, তমুকের নাশকতা এসব না বইলা সরকার যদি জনগনের কাছে দুঃখ প্রকাশ করে, বিরুপ পরিস্থিতি মোকাবিলায় জনগনের সহযোগিতা চায় আর নিজে সৎ ভাবে চেষ্টা করে, তাতে আমি নিশ্চিত দেশের চেহারা বদলাতে দেরি হবেনা।

আর বিরোধী দল যেমনে কথায় কথায় সরকারকে ক্ষমতা ছাইড়া দিতে বলে, মনে হয় তারা একদিনেই দেশকে আম্রিকা বানাইয়া ফালাইবো!পাইছে একখান মামাবাড়ি আবদার।কিছু হলেই হরতাল! দেশের অর্থনীতি, শিক্ষা ব্যাবস্থা জাহান্নামে যাক, ডজনে ডজনে মানুষ মরুক তাতে কার কী?!

প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশকে একশানে যাওয়ার অর্ডার দিয়ে, কিংবা বড় নেতা পাব্লিককে আবেগতাড়িত করে হোক, আর কয়টা টাকা দিয়ে হোক পাঠিয়ে দিল রণক্ষেত্রে। যে পুলিশ সদস্য তার চাকরি বাঁচানোর জন্যে, আর যে লোকটি তার দলীয়, ধর্মীয় চেতনার জোয়ারে ভেসে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরে, তাতে বিশাল পুলিশ বাহিনী থেকে শুধু একজন কমল মাত্র, দলের একজন কে কোথায় মরল তাতে নেতার কিচ্ছু যায় আসেনা। হয়ত ঐ লাশ নিয়েই শুরু হবে নতুন করে মিছিল। বেঁচে থাকতে যেমন, তেমনি মরেও তাকে হতে হবে স্বার্থের বলি। অথচ খোঁজ নিলে দেখা যাবে ঐ লোকটাই ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। শুধু তার পরিবারই জানবে স্বজন হারানোর বেদনা কী জিনিস।

দূর্ণীতি, কাঁদা ছোড়াছুড়ি এসবের পর নতুন কইরা শুরু হইছে পাব্লিকের আবেগ নিয়া খেলা। দলীয় স্বার্থে কেউ খেলে দেশপ্রেমের অনুভূতি নিয়া আর কেউ খেলে ধর্মীয় আবেগ অনুভূতি নিয়া।

এই খেলার শেষ কোথায় কে জানে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×