সুজন একবার একটা ঘোড়া পুষেছিল।
গাইবান্ধার লোক অবাক হয়ে দেখে, সুজন-মাস্টার ঘোড়ায় চড়ে হাওয়া খেতে যায়।
সখী অবাক হয়ে দেখে, ঘোড়াটার ঘাড় ধরে ধাক্কা মারতে-মারতে গোয়াল থেকে সেটাকে বের করে।
খাবার পাত্রে খাবার দেয়।
ঘোড়া যখন অন্যমনস্ক থাকে তখন টিন বাজিয়ে ঘোড়াটার দৃষ্টি আকর্ষণ।
হাতের ইশারায় খাবার দেখিয়ে দেয়।
অবাক পথচারীরা দ্যাখে সুজন লাগাম টেনে-টেনে ঘোড়াটাকে ডাইনে-বামে ঘোরায়।
একদিন একজন অবাক হয়ে বললো--
আপনি ঘোড়াটাকে ডাইনে চল, বামে ঘোর, বলেন না কেন?
সুজন গম্ভীর হয়ে বললো--
আজ থেকে দু-বছর আগে ও আমাকে অন্যায়-ভাবে চাট মেরেছিল। সেদিন থেকেই আমি ওর সাথে কথা বলা বন্ধ করে
দিয়েছি।
(২)
পুলক --জানো অলোক, আমি আমার দুই বউ আর তাদের দুই ছেলেকে নিয়ে সুখে আছি।
অলোক --সুখে আছো সেতো বুঝলাম, কিন্তু শান্তিতে আছো কি?
পুলক -- তার মানে?
অলোক --তার মানে তোমার দুই ছেলে তাদের দুই মাকে কি বলে ডাকে?
অলোক-- আরে ভাই ওরা হলো গিয়ে ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে, সবকিছুতেই ইংরেজী ফলায়।
ড্যাডি,ম্যাম, আংকেল আন্টি ডাকে অভ্যস্ত।
আমার বড় বউকে ওরা "ম্যাক্সি মাম" বলে ডাকে আর ছোট বউকে "মিনি মাম" বলে ডাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


