(১)
ডাক্তারবাবু -- না,না, আপনার রক্ত কিছুতেই নেওয়া যাবে না।
মাতাল --কেন ডাক্তারবাবু আমি কি এমন অপরাধ করেছি?
ডাক্তারবাবু --মদ খেয়ে বেসামাল হয়ে আছেন তাও আবার বলছেন, কি অপরাধ!
মাতাল --মদ খাওয়া কি অপরাধ ডাক্তারবাবু?
ডাক্তারবাবু --নিশ্চয় অপরাধ, আমি মাতালের রক্ত নিয়ে চিকিৎসা করি জানলে কোন
রোগীই আমার কাছে
আসবে না।
মাতাল--ভুল ডাক্তারবাবু ভুল আপনার কাছে যাঁরা আসেন তাঁদের ৯০ শতাংশই মদখোর। আপনি
আমার রক্ত নিয়েছেন জানলে
ওরা ডবল দামে রক্ত কিনে নেবে?
ডাক্তারবাবু -- কেন?
মাতাল--বিছানায় শুয়ে রক্তে মদের নেশার তেজ পাওয়ার ইচ্ছে রোগী -বেরোগী সব মাতালের
আছে তা জানেন না বুঝি।
ডাক্তারবাবু -- ঠিক আছে আপনার রক্ত নেব কিন্তু আমার বউ যেন টের না পায়, বেচারা তিনমাস
শয্যাশায়ী আছে।
(২)
যুগান্তর --
আগে ছিল-- ডাকসাইটে নেতা।
এখন হয়েছে ওয়েবসাইটে নেতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


