মিনিবাস চলছে।
ক্রমাগত গতি কমছে তার।
বিরক্ত এক যাত্রী বললো--কি ভাই, একটু জোরে চালাও, আমাদের সময়ের দাম নাই নাকি?
কনডাক্টর মৃদু হেসে বললো--কিন্ত জীবনের দাম যে সময়ের চেয়ে অনেক বেশী দাদা। অ্যাকসিডেন্ট হলে কি হবে ভাবুন তো?
একটু পরে পেছনে একটা বাসের উপস্থিতি বুঝতে পেরে এই বাসটি প্রচন্ড জোরে ছুটতে শুরু করলো।
সেই যাত্রী তখন বললো--কি হলো এখন যে এতো জোরে যাচ্ছো, এখন বুঝি জীবনের দাম কমে গেল?
কনডাক্টর মৃদু হেসে বললো--আজ্ঞে না, তবে কিনা পয়সার দাম জীবনের চেয়ে অনেক বেশী, তাই।
(২)
নিয়োগকর্তা: আপনার কি ধারণা, এই কাজে টিকে থাকার ব্যপারে আপনি যথেষ্ট সহ্যশক্তি
দেখাতে পারবেন?
চাকুরীপ্রার্থী--অবশ্যই স্যার। সহ্যশক্তির পরীক্ষায় আমি সসম্মানে উত্তীর্ণ হয়েছি।
নিয়োগকর্তা: কি রকম?
চাকুরীপ্রার্থী--আমি দীর্ঘ দশ বছর বিবাহিত জীবন যাপন করেছি।
(৩)
সেনাপতি--কি ব্যপার, দু-সপ্তাহ ছুটি পেলে অথচ বাড়ি গেলে না?
সৈনিক--বাড়ির থেকে যুদ্ধক্ষেত্রে অনেক শান্তিতে থাকি স্যার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




