যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিয়া কাহাকেও বিভ্রান্ত করিব না।
১. রামকৃষ্ণ মাঝি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাপ-দাদার মুখে যে সোনার বাঙলার গল্প শুনেছিলেন সেটা পূরণ করতে পড়া ছেড়ে গ্রামে ফিরে যান। উদ্দেশ্য কৃষকদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে কাজে নামবেন, দেশ গড়ার কাজ। সংগঠন খুললেন। নাম দিয়েন নয়া বাঙলা। সিডরের তোড়ে যখন সব ভেসে-উড়ে গেলো তখন আবারো সবাই মিলে উঠে দাঁড়ানোর কাজ শুরু করলেন। একটা ট্রাকটর কিনলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে মিলিয়ে যেটা কিনা কৃষকদের কমমূল্যে ভাড়া দেয়া হবে।
২. আনিস রায়হান- খুলনা প্রকৌশল বিশ্ববিধ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্যার্ত সহযোগিতা কেন্দ্রে এসে কাজ করেছেন কয়েকবার। দেশের মানুষের কথা ভাবেন। পাল্টে দিতে চার এই ভোগবাদী সমাজের চিত্র। যেখানে সবাই এক কাতারে দাঁড়িয়ে ভাবতে শিখবেন এমন দেশের স্বপ্নে বিভোর থাকেন। গড়ে তোলেন সংগঠন লাল পদক্ষেপ'।
দুজনের স্বপ্ন এক দেখে কৃষকদের মাঝে কাজের জন্য রামকৃষ্ণের সাথে মিলিত হন। দুজনে একসাথে কাজ করার সিদ্ধান্তে এল দুটি পৃথক সংগঠন লাল পদক্ষেপ' আর 'নয়া বাংলা' এক হয়ে সংগঠনের নাম হয় নয়া বাংলার লাল পদক্ষেপ।
৩. মনিকা হালদার-মোড়েল গঞ্জের ব্র্যাক স্কুলের দিদিমনি। দেশের মানুষকে শিক্ষকত করে তুলতে, অধিকার সচেতন করে তুলতে চেয়েছেন। রামকৃষ্ণের সাথে যোগাযোগ ঘটায় সব কাজে একসাথে চলার সিদ্ধান্তে আসেন। কিন্তু সমাজ মানবে কেনো। মনিকার স্বামী অনেক আগেই তাকে আর তার ১২বছরের মেয়েকে ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছে। সেহেতু এমন নারীকে সমাজ ছাড় দিবে কেনো? সেই মানুষগুলোকে একদিন সাথে টানতে পারবেন এই স্বপ্ন দেখে এগিয়ে নিতে থাকেন কাজ।
বাধ সাধলো এলাকার চেয়ারম্যান। তার 'অসাধারণ জ্ঞান' বলে দিলো তাকে এই ছেলেমেয়েগুলো নির্বাচন করতে পারে। সেহেতু প্রতিদ্বন্দ্বি হিসেবে তারা বেশ শক্ত সমর্থ। অতএব? 'ধর তক্তা, মারো পেরেক'। স্থানীয় থানায় গিয়ে জানালেন, 'এরা লাল পতাকার অংশ হতে পারে। এরা ষড়যন্ত্র করছে। এরা গণমানুষের মুক্তির কথা বরছে। মিলেই তো যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত লাল পতাকার কথার সাথে এদের কথা।'
আর যাই কোথায়, চেয়ারম্যান কেনো আমার আগে জানলো সেই রাগে থানার মানুষ ছুটলো তাদের গ্রেফতার করতে। তাদের কাছে খবর আছে ওই ছেলেমেয়েগুলোর কাছে অস্ত্র থাকাও অস্বাভাবিক না'।
রাত দুটোয় বাড়ি ঘিরে ফেলে তুলে নিয়ে যাওয়া হলো ওদের তিনজন সহ রামের ভাই ভরত, ভরতের শশুরবাড়ির আরো দুই জন মুরব্বিকে। পরদিন থানায় ১০ হাজার টাকা নিয়ে ভরত আর বাকি দুজনকে ছেড়ে দিলো বটে কিন্তু 'মূল' তিনজনকে আটকে রাখলো। ১০ দিনের রিম্যাণ্ড চেয়ে ৮ দিনের রিম্যাণ্ড মঞ্জুর করে ঢাকায় জয়েন্ট এনটারোগেশন সেলে আনা হলো। ২৭ রকমের মালামাল জব্দ করা হলো হাস্যকরভাবে সেখানে স্ট্যাপলার, মোব চার্জার, ব্যাটারি চার্জার, ইউপিএস, মার্কার পেন জাতীয় জিনিষ তালিকাভুক্ত হলো।
তারপর ফিরিয়ে নিয়ে জরুরি অবস্থা ভাঙার অভিযোগে ১৬ (২) তাদের কমডেম সেলে রাখা হলো (মনিকা বাদে দুজনকে)। ২৪ ঘন্টা লক-আপ। ৫ মাস এভাবেই ছিলো ওরা দুজন। এ সরকার এসে জরুরি আইন যখন বাতিল হলো তখন তাদের নামে রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হলো। তাদের কাছ থেকে প্রাপ্ত আলামত থেকে রাষ্ট্রদ্রোহী মামলা করার সময় আর কোনদিকগুলো নিয়ে সরকার ভেবেছিলেন সেটা জানতে পারলে মন্দ হতো না।
এরপর উকিলের দ্বারে দ্বারে ঘুরতে থাকে রামের ভাই ভরত। উকিল কিছুই বলেন না। খালি একদিন পর একদিন নতুন নতুন ডেট দেন। টাকা দিলে কোর্টে ওঠেন নাহলে না। তার নাম ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট বারের সাধারণ সম্পাদক। তার নামের আগের ডক্টর কোথা থেকে পাওয়া সেটা কেউ জানে না। এবং মফস্বল এলাকার মেক-আপ গেট-আপ ভালো ওয়ালা উকিল তিনি। তার কাছ তেকে কেস অন্য কাউকে দেবেন তারো উপায় নেই। কেননা সাধারণ সম্পাদকের শো কজ লেটার খেতে কেউ চান না। এই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ কি করতে পারেন। এদিকে হাইকোর্টে সারা হোসেন এই কেস এ কাজ করছেন। তিনি গত মার্চে ১৬ (২) মামলার জামিন নিয়ে দিয়েছিলেন কিন্তু সেটা আজও বাগেরহাটে কার্যকর হয়নি। কেননা ওই জামিন নোটিশ নিয়ে ওখানে উকিলকে একটা প্রেয়ার দিতে হতো। তবে তাদের জামিনাদেশ কারাগারে যেতো। সেটা টিপু উকিল করেননি। করেননিতো বটেই তাকে যখন জুলাইয়ের ২০ তারিখ বিষয়টি বরা হলো তিনি জানালেন, এমন কাগজ হাইকোর্ট থেকে বাগেরহাট পৌছেনি। কিন্তু গোপনে খোজ নিয়ে দেখা গেলো সেটা বাগেরহাটে পৌছেছে সেই এপ্রিল মাসে।
বর্তমানে ওদের রাষ্ট্রদ্রোহী মামলায় জামিন নামঞ্জুর হয়েছে বাগেরহাট কোর্টে। ওদের ডাণ্ডাবেরি পরিয়ে রাখা হচ্ছে। কারণ দুটি কেস থাকলে নাকি এটা নিয়ম। অথচ রাংলাই এর ঘটনা থেকেই জেনেছি যে এখন ডাণ্ডাবেরি পরিয়ে রাখা অবৈধ। আসুন না এই সৎ ছেলেমেয়েগুলোর পাশে দাঁড়াই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


