somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়াপ,আই অ্যাম ছেলে-berating দিস ভাইভা।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল হরতাল ছিল বলে আজকে প্রথমবারের মতো শুক্রুবারে ভাইভা দিলাম। ভাইভাতে বরাবরের মতোই আমার মুল টার্গেট থাকে যেন আর কিছু পারি না পারি, বেসিক সব প্রশ্নের উত্তর দিতে পারি। নাম কি এবং রোল কতো-এই দুই বেসিক প্রশ্নের একদম ঠিকঠাক সঠিক উত্তর দিয়ে আমি অপেক্ষা করেতছি আর সামনে আমাকে আক্রমণ করার জন্য রেডি দুই ম্যাডাম এবং দুই স্যার।একটু পরেই শুরু হলো অসম এই লড়াইয়ে আমার ৩০ মিনিটের দুর্দান্ত সংগ্রাম।

লেডিস ফাস্ট নিয়ম মেনে শুরু হইলো খেলা।ম্যাডামের প্রথম প্রস্ন করলেন, ধরো একটা ইলেকট্রিক ফিল্ড,তার পাশে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড,দুইটার মাঝখানে একটা আমগাছ, তবে সেই গাছে আম ধরে না,আমের বদলে সেখানে হটাত করে একদিন আপেল পাওয়া গেল।এখন আপেলের ব্যাসার্ধ এবং শনিগ্রহে প্রাপ্ত কমলালেবুর বাইরের খোসার রং নিয়ে বিজ্ঞানী নিউটন যে তত্ত্ব দিসেন,সেই তত্ত্বের উপর ভিত্তি করে আইনাস্টাইন যে মতবাদ দিসেন তা বিবেচনা করে বলো তো,চাঁদে পাপিয়া আপুর ভর কতো হইপে?প্রশ্ন শুনেই আমার মনে পড়ে গেলো গোলাপি আপুর বক্তব্যের অমর সেই চার লাইনঃ “‘আমি স্তম্ভিত। আমি ক্ষুব্ধ। আমি গভীরভাবে মর্মাহত। নিন্দা ও প্রতিবাদ জানাবার কোনো ভাষা আমার নেই “।

এবার স্যারের পালা।“অমুক জিনিসের ভর কতো?” দিয়ে শুরু হইলো আমার সাথে তাঁর কথাপোকথন। আমি ভদ্র ছেলে,স্যারের সাথে বেয়াদবি করে তাঁর সাথে কথার পিঠে কথা বলবো,প্রশ্নের জবাবে উত্তর দিবো,তা ক্যামনে হয়?তবে আমি যে সাবজেক্টে পড়ি,সেখানে অমুক জিনিসের ভর না বলতে পারাকে চূড়ান্ত পর্যায়ের পাপ বলে বিবেচনা করা হয়।আমার এহেন অপরাধে আমার বদলে উল্টা স্যারই দেখি-মাইরালা আমারে মাইরালা হে মেশিনম্যান – টাইপ একটা লুক দিলো আমাকে।তবে আমি জ্ঞানী মানুষ,কারণ কবি বলেছেন,নিরবতা হিরন্ময়। কোন কথা হবে না আজ।হবে শুধু চোখে চোখ রেখে লুক।স্যারের লুকের বদলে তাই আমিও একখান প্রশ্নআলা বামপন্থি লুক ফিরাই দিলাম-আর কতোকাল ধরে চলবে দুর্বলের উপর সবলের অত্যাচার?সাম্রাজ্যবাদ নিপাত যাউক,ফ্যাসিবাদি ভাইভাবাদ থেকে মুক্তি পাউক।

আমার এই চরম পারফরমান্স সহ্য করতে না পেরে আরেকটু হইলে এক্সটারনারল স্যার অজ্ঞান হইয়ে যেত।তাঁকে বাঁচানোর জন্য এগিয়ে আসলেন আরেক ম্যাডাম। আমি তাঁকে মনে মনে স্মরণ করাই দিলাম, নারী দিবস উপলক্ষে আমার গতকালকের স্ট্যাটাসের কথা,যেখানে আমি অনেক সুন্দর সুন্দর কথা বলেছি।তিনি বললেন,অচিরেই তিনি ফেসবুকের কাছে ‘স্ট্যাটাসে ক্যান আনলাইক বাটন যুক্ত করা হবে না’ জানতে চেয়ে হোয়াইট হাউসের কাছে পিটিসন পাঠাবেন।তবে তিনি আমার প্রতিভার প্রতি আস্থা রাখেন, তাই মতামতমূলক প্রশ্ন না করে সত্য/ মিথ্যা স্টাইলে কুইজ কুইজ খেলছেন।যেমনঃতোমার নাম তো তমুক,নাকি? উত্তর সত্য হলে হ্যাঁ বলো,মিথ্যা হলে না, না পারলে পাস বলবা,উখে?অবু-দশ-বিশ বলতে বলতে সবগুলার উত্তর দিসি। একবারো বলি নাই,পাস।

তবে শেষ হইয়াও হইলো না শেষ।সব থেকে ভালো লাগে ভাইভা বোর্ড বের হইয়ে আসার পর।কোন অনুষ্ঠান থেকে বের হয়ে আসার পর সেলিব্রেটিদের যেমন সাংবাদিকরা ঘিরে ধরে, প্রশ্ন করে, ক্যামনে কি?আমারও সেরকম হয়, ক্লাসমেটরা ঘিরে ধরে, আমার তখন নিজেকে দামি দামি মানুষ লাগে।নাহ! ভাইভার সব কিছু খারাপ না একবারে। আমাদের মতো সাধারন মানুষরা অল্প কিছু সময়ের জন্য সেলিব্রেটি হবার ফিলিংস আর কই থেকে পাবে?ইয়াপ,আই অ্যাম ছেলে-berating দিস ভাইভা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×