সর্ষের মধ্যে যেমন ভূত, তেমন পাবলিশার্সদের মধ্যেও আছে ভূতগ্রস্থ পাবলিশার্স। এদের নিয়ে মলয় রায়চৌধুরীর একটা অসামান্য প্রবন্ধ আছে। এইসব পাবলিশার্সদের ছাপা বইয়ের ২-৩টে আমার হাতে এসেছিলো একসময়। যেমনঃ 'ভূতের বাপের শ্রাদ্ধ', 'কাকচরিত্র', 'মস্তান ভূত', বা 'পান্তভূতের জ্যান্ত ছানা', বা 'মানুষ চিনবেন কিভাবে'-র মত অসাধারণ সব বই। বলতে নেই শেষ বইটা পড়ে আমি বাস্তব জীবনে কিছু উপকৃত হয়েছি। এই বইয়ের ৩৩ পাতায় লেখক জানান কীভাবে পকেটমার চিনতে হবে। সেই প্রথম পকেটমারদের কথা জানতে পারি। আগে কোনোদিন আমার পকেট কাটা যায়নি বলে পকেটমারদের বিষয়ে আমার জ্ঞানগম্যি খুবই কম।এই বইয়ের অভিজ্ঞ লেখক পকেটমার চেনাতে গিয়ে একজায়গায় লিখেছেন - ''পকেটমারদের গায়ে লোম থাকে না।'' বিয়ের পরে আমি এই ভয়ানক অ্যানিফ্রেঞ্চ সত্যটি সম্যক উপলব্ধি করতে পারি। আমি বুঝতে পারি, দুনিয়ার সব স্ত্রীই আসলে, কোনো না কোনোভাবে, পকেটমার।
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।