somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিশ - ৩য় কিস্তি

২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখন, যখন বয়েস বিকেলের দিকে ঢলে পড়েছে, একটু একলা হলেই মনে পড়ে, দিদিমার মুখে শোনা গাঁঠি কচু দিয়ে রাঁধা ইলিশের ঝোল বা তেমতি (টমাটো) দিয়ে রাঁধা ইলিশের স্টু বা কাগজিলেবুর রস দিয়ে রাঁধা ট্রামফাড়ু অথবা কাঁচা তেঁতুলের ছড়া কেটে বানানো ইলিশের লটপটির না-খাওয়া সব স্বাদ। আর আমাদের, যাদের এমন অনির্বাচ্য স্বাদের অভিজ্ঞতা রয়েছে, তারা কোন দুঃখে জানতে যাবো যে আষাঢ়ের বর্ষায় ঝাঁকে ঝাঁকে ইলিশ মিঠে জলের টানে ডিম ছাড়তে উপরে চলে আসে, বা যেখানে ইলিশের ঝাঁক থাকে সেখানকার জলের রঙই যায় বদলে কারণ সেখানে ভাসতে থাকে ইলিশের লালা যা দেখে অভিজ্ঞ জেলেরা বুঝতে পারে ইলিশ-ঝাঁকের অবস্থান অথবা স্বচ্ছ চোখা জলেই ইলিশ পাওয়া যায় কিংবা ইলিশ ধরা হয় ছাঁচি জাল দিয়ে।
ইলিশ নিয়ে শেষ কথা যা বলা যায় তা হলো এ হয় এক প্রতিবাদী মাছ, যে আনলাইকলি অধিকাংশ সমুদ্রের মাছ, উল্টো স্রোতে সাঁতার কাটে বলেই পাতে পড়লে অমন সুস্বাদ হয়ে ওঠে। আর কে না জানে, এসময়, প্রতিবাদের কী আহামরি স্বাদ! প্রতিবাদ করলেই এখন প্রচারের আলো পাওয়া যায় আর এখন কোনো না কোনো অছিলায় আলো খেতে চায় না কে? কিন্তু এ ব্যাপারটা চুপ করে লক্ষ্য করার যে সরাসরি সন্ত্রাসের ঘটনা ঘটলে আমরা যতো বেশি আলোড়িত হই, দৈনন্দিন জীবনের প্রায়-অজ্ঞাত নিশ্চুপ সন্ত্রাসের অহোরহ ঘটনাগুলোর ব্যাপারে আমাদের প্রতিবাদী প্রাণ যেন তেমনভাবে সাড়া দিতে চায় না। কোনো মেয়েকে যখন ধর্ষণ করা হয় বা পুড়িয়ে ফেলা হয় তখন আমরা যতোটা প্রতিক্রিয়া-শীল হয়ে পড়ি, যখন আমাদের নিজেদের বাড়িতে, প্রায় প্রত্যহ, একটা মেয়েকে, আমাদেরই মা কিংবা দিদিকে, আমাদের চোখের সামনে, সামান্য কোনো কারণে, পরিবারেরর বাবা নামক কর্তাগ্রামশিলাটির কাছে মৌখিক অপমানের মধ্যে দিয়ে যেতে হয় তখন আমরা প্রতিক্রিয়া দেখাই খুব সামান্য, অথবা দেখাই না। আমরা যখন মাছের কথা বলি তখন ইলিশের কথাই বলি।
(শেষ)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×