somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আলোর খুঁজে নিরবধি..

আমার পরিসংখ্যান

উমায়ের আহমেদ
quote icon
খুব সাধারণ বালক। দ্বীপ্ত জ্ঞানের সব্যসাচী।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভাবতে হবে

লিখেছেন উমায়ের আহমেদ, ২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪০


ভাবতে হবে অনেক কিছু
সকাল থেকে রাত
গরীব কেন মরছে দুঃখে
করছে অশ্রুপাত।।
.
বিদ্যালয়ে জঙ্গি কেন
শিক্ষা কেন বাদ
ভাবতে হবে আড়াল থেকে
নিচ্ছে কে এর স্বাদ।।
.
ভাবতে হবে নীতির গাড়ী
উল্টো কেন চলে
সত্যটা-ও মিথ্যা কেন
ঘুষের টাকা পেলে।।
.
রাস্তাঘাটে ওপেন কেন
নারী নাজেহাল
ভাবতে হবে কিসের নেশায়
যুবক বেসামাল।।
.
ভাবতে হবে গদির লোভে
বাড়ছে কেন ত্রাস
রেষারেষির তোপে কেন
আমজনতার নাশ।।
.
নিরব কেন বীরের জাতি
থাকবে কত চুপ
সুপ্ত মনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

প্রিয় নবী (সঃ)

লিখেছেন উমায়ের আহমেদ, ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৫

তুমি এনেছিলে ভোর
কেটেছিলো ঘোর
ফুটেছিলো রক্ত গোলাপ।

তুমি দূর বহুদূর
ছড়িয়েছো নূর
থামলো অলিক প্রলাপ।

তুমি বিজয়ী বীর
সত্যের নীড়
দূর কর পাপের পাহাড়।

তুমি বাতিলের ভয়
কি জানি কী হয়
যুদ্ধের সিপাহসালার।

তুমি মদীনার তাজ
হ্রদয়ের সাজ
হেরা গুহার আলো।

তুমি নূরে রাহমাত
দ্বীনে শাফায়াৎ
তুমায় বেসেছি ভালো। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন উমায়ের আহমেদ, ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০

--অপেক্ষা.
.উমায়ের আহমদ।

সকাল থেকে দুপুর তারপর রাত,
দিন পেরিয়ে সপ্তাহ এভাবে বছর কি মাস
কেটে-ই যাচ্ছে,
এখনো শূন্য বুকে বিশাল খরা;
সুরভী বসন্ত এখনো তা সিক্ত করতে পারিনি,
তোমার শেষ মুহূর্তের স্মৃতিতে
সে বুক ফেটে চৌচির হয়,
এখনো রাতের চাঁদে তোমার কৃত্রিম রূপ
প্রত্যক্ষ করে,
জ্যোৎস্নার শরীরে গন্ধ শুকে তোমার,
নিশুতি রাত্তির গভীর থেকে ভেসে আসে
নূপুরের ঝনঝন আওয়াজ,
এখনো ফাগুন আসে থেকে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন উমায়ের আহমেদ, ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

.......অপূর্ণ স্বপ্ন......
.
একটা অপূর্ণ স্বপ্ন গিলে ফেলছে আমাকে,
কে যেনো সবুজ রুমাল বিছায়েছে আমার
পদতলে,
আমি রুমালের কারুকার্যে দেখি আমৃত্যু কিছু
স্বপ্ন,
ওপারে লালরঙা শাড়ী গায়ে এক অপ্সরী,
তার নীরব চোখ আর মুখ -
আমার নতমুখী জীবনের ডগায় গজিয়ে তুলে
নতুন কিছু আশা।
আমি আশার জলে সাঁতরায়ে
এক পর্যায়ে ক্লান্ত হই,
রুমালের কারুকার্য পেরুতে পারিনা,
ছুঁতে পারিনা ওপারের লালরঙা
শাড়ীর আচল,
এভাবে হঠাৎ বিষন্ন চোখে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২২৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ