somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলেবেলে ভাবনা ও হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এলেবেলে ভাবনা ও হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

একটা কিছু লিখতে বসেছি।
কিন্তু কি তা আমি নিজেও জানিনা।

প্রায় সময়ই আমার এমন হয়
ভাবি এক আর লেখার পরে তা দেখে
চোখ উলটে যাবার যোগাড়,
এর মানে কি দাড়ালো
আমার জীবন নিয়ন্ত্রিত নয়
আমি ভেবে চিনতে পরিকল্পনা করে কিছু করতে পারিনা।

তাহলে নিশ্চয় কোথায় অবশ্যই সমস্যা আছে
সেটা বোধ করি পাঠকের অনুমান করতে কষ্ট হবেনা
যেহেতু মস্তিষ্ক থেকে সব উত্সারিত হয়
অতএব নাটের গুরুর সেথায়ই অবধারিত বসবাস।

কিন্তু ও তো এমন ছিলোনা
মনে পড়ে কিশোর যুবা বয়সে কি মিলে মিশেইনা ছিলাম দুজনা,
ছোট বেলায় গ্রামের বাড়ীতে মন বলে বাবু লাউয়ের মাচায় দেখো বাসা বেধেছি
দৌড়ে গিয়ে দেখি ঘুঘু ডিম পেড়েছে তার বাসায়,
আমার কাছে মনে হোল এ এক আশ্চর্য ধন
ডিমে তা দেয়া ঘুঘুর চোখে দেখেছিলাম এক সোনালী স্বপন
মুঠো মুঠো সোনায় ভরিয়ে দেয়া মোর আনাচ কানাচ
অনাগত ভবিষ্যত মাতৃভূমির প্রান্তর।

বরষার নতুন পানিতে তরতরিয়ে যখন বিলের গর্ভ ভরিয়ে দেয়
কচি হাত ততোধিক কচি মন মিলে কাকার হাতটি ধরে বোরগোনার বিলে
দু হাত উপচে মাছ ধরা ছিলো অপার বিস্ময়।
কাঁপা কাঁপা হাতে সাদা ফোটা কালো গাভীটা যখন আলের ধারে চড়িয়ে বেড়াতাম
মনে হোত দিগ্বিজয় করে ফেলেছি
গাভীটাও মাঝে মাঝে এমন চাহনি দিতো যেন আমার জনম জন্মান্তরের বন্ধু।

মনরে তুহু মম শ্যাম কি মিতালীই না ছিলো দুজনায়
শীতের ওম ধরা সকলের রোদে নানীর দেয়া কোঁচা ভরা মুড়ি গুড়
দুনিয়ার তাবত স্বাদ হার মানা,
ধীরে ধীরে আমি হারিয়ে ফেলি তোর কোঠর থেকে
সেই সব সোনা হলুদ লাল সুখ গালিচা
শ্বাপদের আগ্নেয়াস্রের গোলায় জাতির পিতার বক্ষ বিদীর্ণের সাথে সাথে।

তখন থেকে মন তোর যে কি হোল ধীরে ধীরে বড় অচেনা হয়ে গেলি
একই খাঁচায় থেকেও তোর সবুজ সবুজ মোড়ক মিইয়ে যেতে থাকলো,
কি যাদু করেছিলো তোকে ঐ আর্য্য কান্তি গ্রীক দেবতাকে ছাপিয়ে যাওয়া
মধুমতী তীরের হাজার বছরের শ্রেষ্ঠ বদ্বীপের দীপ।
যার জন্য আজ অবধি তুই আমার থেকে বিমুখ হয়েই রইলি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×