somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু এসো , চির আলিঙ্গনে, আর তোমাকে ফেরাবো না অলীক স্বপ্ন বুনে!!!

০২ রা আগস্ট, ২০০৬ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব শীঘ্রই তোমার কোমল দু'হাত আমায় ছোঁবে
খুব যতনে মাটির বাসর গড়বে ভুবন
আমার গায়ে প্রিয় রঙের শুভ্র বসন
আলিঙ্গনে আলতো করে শুইয়ে দিও।

জন্ম হওয়ার আগেই আমি মৃত ছিলাম ভবে
খুব আক্রোশে মরলো যখন ছোট্ট দেহ
বাঁচায়নি কেউ। অন্ধ ছিলো মাতৃস্নেহও।
তোমাকে তাই দোষ দেব না। প্রেমটা নিও।

চোখ মৃত তো! তাই বুঝিনি, আমি কি বিভৎস
লাশের ভেতর ডেভিল থাকে, আগলে রাখে
সাপ-খোপ আর নেকড়ে যখন পায় আমাকে
বিদায় নিত ! অভয় পেলে তোমার , প্রিয়!

দেহ গেছে, হৃদয় মৃত, আত্মাটুকুই ছিলো
কেউ পায়নি কণা মাত্র তার অধিকার
আত্মাটুকুই সেধেছিলাম প্রেম উপহার
নিতেই হবে, শর্ত তো নাই, তা বুঝিও।

জন্ম বোধ হয় পাওয়ার জন্য হয়নি আমার , তবে
দেওয়ার মত ভালবাসা ছিল আমার।
দিয়েই গেছি । চেয়েছিলাম এই একবার...
এই জন্যই হারতে হলো আত্মাটিও!

বড়দের এই বিশ্ব খেলায় কে জিতেছে কবে?
আমি শিশু, নিয়ম কানুন জানি না , তাই
বিদায় নেব। আর হবো না ঘুড্ডি নাটাই।
তোমার যোগ্য কেউ তো নয় । নই আমিও!

কষ্ট শুধু , জেনেছিলাম , মরতে আমায় হবে
শত্রু হলে, খুব সাহসে দিতাম রুখে
তুমিই যখন মারলে ছুরি আমার বুকে
তোমায় আমি বাধা দেব , কল্পনীয়?

কেউ ছিলো না তোমার আগে, আর কেউ না হবে
এ সত্যটা চিরকালীন সত্য জেনো
বিদায় দিলে, আর এখানে থাকবো কেন?
প্রেম না দাও। বিদায় বেলায় , একটু ছুঁইও।



[বলেছিলে , মোরো না।
আর কখনো , কোন দিন , বলো না , "মোরো না"।
তাহলে আত্মাও ধোকা খায়। ভাবে , হয়ত প্রেম থাকলেও থাকতে পারে!!!!! ]
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৯
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন ভালো না

লিখেছেন সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭



চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।

সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

×