1
তোমার ভাবনা চিন্তাগুলো
লুকালেও আমি টের পেয়ে যাই
অব হেলার উড়লে ধুলো
সেখানেও প্রেম ঢের পেয়ে যাই!!!
2
তোমার ব্যথায় আমিও ব্যথী
কি অদভুত টেলিপ্যাথী
3
প্রশ্ন ছিলো কবে তোমায় করবো আমি ঘৃণা
কখনোই নয়। বাঁচবো না তো, সত্যি তোমায় বিনা!
4
জীবনের পথ বড্ড কঠিন , এইটুকু পথ থাকো সাথে
ক্লান্ত হলে ঘুমিয়ে নিও মাথা রেখে এই দু হাতে!!
সফর যখন হয় নিদারুন, আমিও রবো তোমার পাশে
প্রিয়ানা হয় নাই বা হলাম। বন্ধু হবো এই দূরাশে!
5
ভালবাসা , শুধুই ভালবাসা চাই
আর কিছুই আমার দ রকার নাই
6
কেন এমন ছুটছো তুমি আকাশ পানে
চাঁদ , তারা, পাঁচতারা , শকট , প্রাসাদ
দেখতে কেন পাও না তুমি , "অর্থ " বিনে
ভালবাসায় পাই যে কেবল সুখের আস্বাদ!
7
তোমার একলা জ্বালা গুলো দাও না আমায়
দেখো কেমন মুছিয়ে দেই শ্বাপদ সময়
চারহাতে কি যায় না গড়া অনন্তকাল
শর্তবিহীন আনন্দময় প্রেমের সকাল
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




