আর কখনো কেউ রবে না কভু
আমার এমন একনিষ্ঠ অক্ষমতা
এই আমাকে ক্ষমা করো , প্রভু!
আমার অতুল, অতল ভালবাসা
এমন করে আর বাসিনি কভু!
আমি এমন নির্লজ্জ সমর্পিত
এই আমাকে ক্ষমা করো , প্রভু!
আমাকে তার যোগ্য তুমি করেছো কি?
জানতে আমি চাইবো না কো প্রভু
আমার এমন আত্মদহন, এই অপমান,
এই আমাকে ক্ষমা করো , প্রভু!
তার সামনে দাঁড়িয়ে আমি সস্তা ভীষণ
মানব হাটের বাজার দরে প্রভু!
আমার এমন নজিরবিহীন কাঙালপনা
এই আমাকে ক্ষমা করো, প্রভু!
ভালবাসায় তীব্র যদি অবহেলা
তবুও কেন ফেরে না 'মন , প্রভু?
আমার এমন অবুঝ, অবোধ জুয়াখেলা
এই আমাকে ক্ষমা করো , প্রভু!
তার কাছে আর চাইবো না কো তাকে
তোমার কাছেই চাইছি তাকে , প্রভু!
ভুল করেছি, পাপ করেছি, মানি
আমার চাওয়া কবুল করো , প্রভু!
অতীত বলে আর কিছু নেই মনে
বর্তমানের সবটুকুতে প্রভু
যে মুখখানি দিয়েছ প্রেম ভরে
চিরদিনের দাও করে দাও, প্রভু!
আমার আমি ভুলেই গেছি কবে!
সব হারিয়ে একটি চাওয়াই প্রভু,
না যদি দাও! নাও তুলে নাও। আজই
এই আমাকে ! ক্ষমা করো প্রভু!!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



