ইচ্ছে করে চুপটি বসি, থমকে থাকুক ক্ষণ!
তুমি বলো , আমি শুনি, প্রগলভা হঠাৎ ই নির্বাক
যেন আমি চুপটি চড়ুই, তুমি জ্ঞানী পাখি কাক!
খুব লুকিয়ে দেখি তোমার ঐ অবাধ্য চুল
যেটা আমার অস্থিরতা র একটি কারণ মূল!
তা'পর ধরো, সুযোগ পেলে কপোল টাকেও দেখি
দেখতে দেখতে ধরা পড়ি , ঠোঁটে কামড়, একি!!!
অমনি আমার চোখ ফিরিয়ে আকাশ পাতাল ঢুঁড়ি
ভাবটা এমন , চাঁদ তো আমি, কোথায় চাঁদের বুড়ি?
ঈষৎ হেসে দুষ্টুমিতে নয়ন তোমার ভরে
মজা পেয়ে হাসতে থাকো আমাকে লাল করে!
আমার ঠোঁটে আধ ফোটানো অভিমানের সুখ
কোথায় লুকাই, কোথায় পালাই, স্নায়ুরা উন্মুখ!
তুমি যখন চোখ মেলে দাও, আমি কি আর পারি?
লজ্জা মাখা সুখরা বলে, আমি ভীষণ নারী!!!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



