somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন- নতুন পেশা- মতামত চাই

২২ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আগের পোস্টে কতগুলো প্রস্তাবনা ছিল। একটু সংক্ষেপে আবার দিচ্ছি।

1। ঠিক কোন ক্লাস থেকে বাংলা মিডিয়ামের[ ইংলিশ মিডিয়ামে এ ব্যাপারে বেছে নেওয়ার সুযোগ আছে] শিক্ষার পেশা মুখী করা উচিৎ। বাস্তবতা হলো আমাদের দেশে বেশির ভাগ মেয়েদের বিয়ের গড় বয়স এখনও 14/15 বছর। সুতরাং ম্যাট্রিকের আগেই তাকে উপার্জনের একটা সূত্র শিখিয়ে দিতে হবে। যে কোন স্কিল

ইংলিশ মিডিয়ামে বাধ্যতামূলক ভাবে ক্লাস এইট পর্যন্ত অর্থনীতি পড়তে হয়। নানা কারনে এটা ভীষন জরুরী মনে হয়েছে। একটু হলেও অর্থনীতি বোঝা আর কি ভাবে সমস্যা কে চিনে ধাপে ধাপে তার সমাধান করতে হয় [ 6 ধাপ বিশিষ্ট সমস্যা সমাধান প্রক্রিয়া] নিজেদের মত করে, নিজস্ব সম্পদ দিয়ে......হাবিজাবি জিনিস বাদ দিয়ে আমাদের স্কুল কারিকুলামে এই দুটো জিনিস ঢোকানোর ব্যাপারে আপনাদের মত কি?

2। গরীব ঘরের ছেলে মেয়েদের বিনামূল্যে বা স্বল্প মূল্যে প্যারামেডিকস ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পেশা ট্রনিং এর ব্যবস্থা কি করে করা সম্ভব?

3। মাছ চাষ, সবজি চাষ , বিভিন্নক্ষুদ্্র ও কুটির শিল্প গুলো "মার্কেটিং " এর অভাবে অনেক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে বা ন্যায্য দাম পায় না।

4। জাতীয় মহিলা পরিষদে প্রায় 6000 মহিলা ক্ষুদ্্র উদ্যোক্তা আছেন। তাদের পন্য গুলোকে ইন্টারনেট ও ওয়েব পোর্টালের মাধ্যমে কি ভাবে বিশ্ব বাজারে পরিচিত এবং বিক্রি করা যায়?

5। আমাদের সিজনাল কৃষিজাত পন্য গুলো সংরক্ষনের অভাবে পিক টাইমে দাম পায় না, আবার অফ পিক সিজনে লাভের গুড় খায় ফড়িয়া আর কোলড স্টোরেজের মালিকরা। একটু তথ্য দিন, কি ভাবে স্বল্প মূল্যে এই সবজি বা অন্যান্য পন্য গুলোকে সংরক্ষন এবং বিপনন শেখানো সমভব।
মনে রাখবেন,
প্রযুক্তি হতে হবে খুবই স হজ, সরল এবং বাংলাদেশের যে কোন জায়গার জন্য উপযোগী।

যিনি কাজ করবেন , তার শিক্ষিত হওয়ার দরকার নেই।

যিনি শিখলেন, সহজেই যেন আরেক জনকে শেখাতে পারেন।

আমি ব্যাংককে দেখেছি, কি ভাবে ফলকে তারা একটা শিল্প করে ফেলেছে। পুরা খাদ্য সেকটরটাই শিল্প। নির্বিকার 5 তারা হোটেলের পাশেই ভ্রাম্যমান খাবারের দোকান, ভীষন সস্তা আর স্বাস্থ্যকর, পরিষ্কার।
দেশী বিদেশী সবাই খাচ্ছে। বেশির ভাগই নুডুল স্যুপ, মাছ আর ফল। হাজার রকমের ফল।

স্বাস্থ্য ওদের ভালো হবে নাত কাদের হবে বলেন? কালচারালি ওরা কম খায়, সবজি ফল বেশি খায় আর খায় সুপ।

বাংলাদেশে এই পরিবর্তন আনা যায় কি ভাবে? আমরা ত ভাত আর মরিচের উপর আছি। তাতে অপুষ্টি অবধারিত!!! হোম গার্ডেনিং ত আমরা আগেও করতাম.......এটাত এন. জি. ওর কাছ থেকে শিখার কিছু নেই............ঘাপলাটা কোথায়?
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৮ সকাল ১১:৫৭
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×