আজ আমার ভাগনির জন্মদিন- ওর জন্য বৃষ্টি
০১ লা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[ শুভ জন্মদিন মামণি, তোমার বৃষ্টি ভারি পছন্দ...আমার মতই....তোমার জন্য বৃষ্টি ছড়া, সৃষ্টি ছাড়া........ঃ)]
শ্রাবনের ঘনঘটা
ঘাটলেই বেলীফুল
মেঘে মেঘে সূর্যটা
হারালো কোথায় কুল?
কল কল আলো নদী
ছল ছল বেনো জলে
রিম ঝিম টুপটাপ
কত জানি কথা বলে
মধুফোটা ঝরঝরে
ধরলেই মখমল
গাছ গুলো নড়বড়ে
পাতা কাঁপে টলমল (ক্লোজআপহাসি)
বাবা নাকি অফিসেতে
মাও ঘরে নেই তো!
এই ফাকে বৃষ্টি টা
ধরে ফেলি , এই তো!!
রাত দিন "ধরো না",
এটা ওটা "কোরো না"(খাইয়ালামু)
জলে নাকি জলভূত
জমে থাকে ঠান্ডায়
ব্যাঙ হয়ে গলাটাতে
ঢুকে পড়ে গান গায়!!!(আম্মাআআ)
আমি তো লক্ষী মেয়ে
বিষ্টিতে মিশি না
কল ছেড়ে জল নাড়ি,
এই টুকু, বিশি না!!!
দিন হলে একঘেয়ে
বিষ্টিটা জ্বালালে
স্যাঁতসেঁতে গান গেয়ে
জানালায় আনালে
সব দোষ বিষ্টির
বলে দেই আমি ফের
ভিজলেই মনে ভিড়
রঙ ধনু খুশিদের!!!!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন
রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯

ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা...
...বাকিটুকু পড়ুন
সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো...
...বাকিটুকু পড়ুন