সামনে দাঁড়িয়ে থাকা বিগলিত মুখ কালা খাস্তগিরকে কষে চড় লাগাতে ইচ্ছে করে।
কাকাঃ কালা, মরলো কেমনে ? আমি না কইলাম আহত করে ছেড়ে দিতে ! তোমার কাজে কামে আজকাল যত্ন নাই কোন!
কালার চেহারা নিমেষে বিষিয়ে ওঠে ।
কালাঃ এইডা এট্টা কতা কইলা গুরু? কত যত্ন কইরা রেকি করলাম । কই যায়, কি খায় । কারে মহব্বত করে । ডাক্তারী রিপুট , রক্ত থেইকা এক্স রেটেড ক্যাট , র্যাট , এম আর আই , সি এন জি --- সব কিসু চুরি কইরা আনছিলাম। হোম ওয়ার্ক পুরা কইরা গুল্লি করসি। আর আপনে কন...........[ কালার গলা ধরে আসে , চিরজীবন এই দুনিয়া তাকে ভুল বুঝে গেল , বাবা কত বড় কবি ছিল!!!!]
কাকাঃ কেমনে কি !!! আমি না কইলাম ক্ষয়ক্ষতি কম হয় , এরম জায়গায় গুল্লি করবি? একটার মাথা আর আরেকটার বুক দেখি ফুটা ...
কালা ঃ ঐ তো ও ও ও !
গর্বে কালা ফুলে ঢোল ।
কালাঃ রিপুট পইড়া দেখি নিকা আচে - " পেটের উপর বুক এবং মাথায় কোথাও কিছু খুঁজে পাওয়া যায়নি" ।
কাকা চৌধুরী এইবার বোঝেন । তার ব্যবসায়িক শত্রুরা এককালে জাতীয় রাজনীতি করতেন।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






