আমরা যারা দেশের বাইরে থাকি তাদের টুকটাক নানা রকোম পোরি স্তির সন্মুখিন হতে হয়। ভালো অভিগ্যতা যেমন হয় তেমনি তিক্ত অভিগ্যতা।
পরাশুনার পাশা পাশি রাতে এক পাই শপ এ কাজ করি। এই সব দেশে Friday and Saturday Night মানে ভিশন ধুমধাম অবোস্তা। মদ্ধরাত থেকে ভোর পরযন্ত চলে তাদের মদ খাওা , গানবাজনা, নাচানাচি, জুয় া আরো কত কিছ।ু তারা যা খুশি কোরুক আমার কিছুই যায় আসে না। কিনতু যখোন মাতাল হয়ে ঘাড়ের উপর চড়াও হয় তখন অনেক কিছুই যায় আসে।
এই উন্নত দেশের উন্নত মস্তিকের মানুষদের মতে মদ্যপায়ি মাতালরা নাকি দুগ্ধ পোশ্য শিশুর ন্যায়। তাই এই সব দুগ্ধ পোশ্য শিশুর া যদি আপনার মাথায় চেপে বসে তখন এরা আপনার মাথায় যতই কাঠাল ভেঈে খাক ন কেন আপনাকে মুখ বুজৈ সইতে হবে।
সারা রাত কাজ করে এমনি তেই ভিশন ক্লান্ত ছিলাম। ভোরের দিকে ভাগ্যটা খারাপ হলো। 2/3 টা দুগ্ধ পোশ্য শিশুমাতাল শপে এসে খাবার চাইলো। আমি ঝামেলা এরানোর জন্য তারাতাড়ি খাবার দিয়ে পয়সা নিয়ে বিদায় করতে চাইলাম। দুগ্ধ পোশ্য শিশুমাতাল রা যে এতো শেয়ানা হয় আমার অনুন্নত মস্তিস্কে এই টা তখোনো আসে নাই। তারা খাবার নিয়ে দিবি্ব খাওা শুরু করলো কিনতু পয়সা দেওার নাম করলো না। আমি পয়সা চাইতে এক জন আমার গায়ে টমেটোর সস ছুড়ে মারলো। আমি ধৈয হারালাম না। অনেক কস্টে রাগ চেপে রেখে পয়সা দিতে বোললাম। তারা আমাকে তাদের মাতৃভাষায় কিছু গালা গাল উপোহার দিলো।
এর পর দোকান থেকে বের হয়ে গেলো। ঘটোনা যদি এই খানে শেষ হত খুব একটা গায় লাগতো না। কিনতু এর পরে যা ঘোটলো তা আমার ধৈযের বাধ ভাংালো। তাদের এক জন শপ এর বাইরে থেকে আমার দিকে তার অরধেক খাওা খাবার ছুড়ে মারলো। ভাগ্য ভালো আনেক দুরে ছিলাম বোলে ওটা দোকানের মেঝেতে পোড়লো। আমিও চিতকার করে গাল দিলাম। একটু পরে আরেক জন শপ এর বাইরে রাখা ময়লার বোড়ো ডাস্টবিন কনটেইনার শপ এর দিকে ছুড়ে মারলো।
আনেক খোন ধোরে পােেথারের মোতোন দাড়িয়ে থাকলাম। মাথা টা ঘুরছিলো। আস্তেআস্তেসাভাবিক হওার চেস্টা করলাম। আমার পরে যে কাজে আসবে তার জন্নদুগ্ধ পোশ্য শিশুদের করে যাওা নিশপাপ ময়লা গুলা সাফ করলাম।
যেখানে কাজ করি তার ঠিক পাশেই বিশাল সমুদ্র।
খুব ভোর বেলা সমুদ্রযে দেখেনি সে জিবনে অনেক কিছুই দেখে নি। আমার চোখের নোনা পানি আর বিশাল সমুদ্রের নোনা পানি কখন যে এক সাথে মিশে গেছে টের পাইনি।
সমুদ্রের মন টা আনেক বিশাল তাই আমার কস্টগুলা তার কাছে রেখে আসলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



