অসচেতন মন চায়, তোকে পেতে
সচেতন মন চায়, বাস্তবে আসো ফিরে
ঘুমন্ত চোখ স্বপ্ন দেখে, তোর সাথে বাসরে
জাগ্রত চোখ দেখে, এইসবই মিছে মায়ারে
খোলা আকাশ বলে, উড়তে তোকে নিয়ে
পায়ের নিচে মৃত্তিকা বলে, তুমি কিন্তু হাঁটো আমারই বুকে ।
হাসি বলে, তোকে অনেক ভালোবাসি
কান্না বলে, তোকে ছাড়া বাঁচবোনা যে আমি
নিথর দেহ বলে, ভালোবাসা বলে কিছু নেই এই জগতে
হৃদয়ের পিনকি ব্যথা বলে, তুই শুধুই আমার
মস্তিষ্কে বলে, করিসনেরে এইসব পাগলামো ।
দোটানার পথে আমি এক ভ্রান্ত পথিক
যেখানে প্রথম সত্তার প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় সত্তা
কল্পনায় যার স্বপ্নপূরণ কল্পনায় যার মৃত্যু
আমি তারই মাঝে বাস করা এক উলঙ্গ জীব ।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


