এক সময়কার যুব রাজনীতির কর্ণধার জনাব এ টি এম রফিকের নেতৃত্বে এবং এম আইচ খান মঞ্জুর তত্ত্বাবধানে অসুস্থ ধারার রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার লক্ষে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়।এতে সকল বক্তারা দেশের অপ রাজনীতির বিরুদ্ধে দেশের সচেতন মানুষদের এক পতাকাতলে আসার আহ্বান জানানো হয়।সভায় প্রধান অতিথি আশির দশকের যুব রাজনীতির কর্ণধার জনাব এ টি এম রফিক দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সহ সাবেক এম পি,সাবেক মেয়র,সাবেক কাউন্সিলর,সাবেক ছাত্রনেতা,সাবেক যুবনেতা সহ বিভিন্ন দলের কেন্দ্রীয় দায়িত্বে থাকা নেতারা। সকলে একযোগে পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্থ দুই জোটের হাত থেকে দেশকে জনগণকে রক্ষায় ঐক্যবোধ্য হবার আহ্বান জানানো হয়।প্রধান অতিথি জনাব রফিক বলেন,দেশের রাজনীতি এখন রাজনীতিবিদের হাতে নাই।দেশের রাজনীতি এখন অন্য দেশ থেকে নিয়ন্ত্রন হয়।শেয়ার বাজারে ২০ লক্ষ পরিবার এখন নিঃস্ব। ব্যাংক থেকে টাকা লুট হচ্ছে,রাস্তায় সাধারন মানুষের জীবনের নিরাপত্তা নাই,বিশ্ববিদ্যালয়ে দলীয় লোক নিয়োগ এবং ছাত্র সংগঠনগুলোর কোন্দলে সাধারন ছাত্রছাত্রী সহ শিশু হত্যা,ডেস্টিনি,গ্রামীণ ব্যাংকের সরকারের রোষানলে সাধারন মানুষকে পথে বসানো হয়েছে।পদ্মা সেতুর দুর্নীতির কারনে আমরা এখন বিশ্বে লজ্জিত জাতী।সরকারের পরিবারের লোক বিদেশে লেখাপড়া সহ বিশাল বাড়ী গাড়ীর মালিক।বিরোধী জোটের একই অবস্থা।এভাবে দেশ চলতে পারে না।দেশকে বাঁচাতে সৎ সত্যিকারের রাজনীতিবিদ এবং সচেতন মানুষকে ঐক্যবোধ্য করার আহ্বান জানানো হয়।এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অসুস্থ ধারার রাজনীতি থেকে দেশকে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার লক্ষে ঐক্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।