somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প:চোর

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোর
শারমিন আক্‌তার
নিজের চিংড়ীর ঘেরে আপন মনে ভেলায় চড়ে মাছের খাদ্য ছিটাচ্ছেন কুদ্দুস আলী । মনের সূখে হেরে গলায় গান গাইছেন
-ও......রে নীল দরিয়া / আমায় দেরে দে ছাড়িয়া / বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে / কান্দে রইয়া রইয়া.......
হঠাৎ চার-পাঁচ জন পুলিশ আচমকা সেখানে উপসিস্থত হলো । কুদ্দুস আলী সহ আরো সাত-আট জন চিংড়ী চাষীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল । আঁধা ঘন্টার মধ্যেই কুদ্দুস আলীদের অ্যারেস্টের খবর ছড়িয়ে পড়লো পুরো এলাকায়। সবার চোখে মুখে প্রশ্ন– কেন তাদেরকে পুলিশ ধরে নিযে গেল ? তাদের কেউতো পুলিশ ধরে নিয়ে যাবে এ রকম অপরাধ করার মত লোক নয় । তবে কেন ?
কুদ্দুস আলীর পরিবারের লোকেরাও তার অ্যারেস্ট হওয়ার খবর পেয়ে গেল । কুদ্দুস আলীর মা, স্ত্রী ও সন্তানেরা কাঁন্না কাঁটি শুরু করে দিল । কি করবে না করবে কোন তাল পাচ্ছে না বউ শাশুড়ী । অবশেষে একজন প্রতিবেশীর পরামর্শ মত তারই সাথে থানায় গেল । কুদ্দুস আলীর সাথে দেখা করার জন্য । অনেক কষ্টে তার সাথে দেখা করার সুযোগ পেল তারা ।
¯স্বামীর সাথে দেখা হওয়া মাত্রই কুদ্দুস আলীর ¯ত্রী কাঁদতে কাঁদতে বলল
- কি কইরছো তুয়ি ? পুলিশ ক্যান তোয়ারে ধইরা আইনলো ?
বউয়ের প্রশেরœ উত্তর না দিতেই কুদ্দুস আলীর মা বলে উঠলো
-বাজান তোয়ারে ক্যান পুলিশ ধইরা লইলো ? কত্ত কষ্ট কইরা আই তোয়ারে বড় কইরছি । আমার কষ্ট সব তুই নষ্ট কইরা দিলি বাজান ? কি কইরছো তুয়ি ?
কুদ্দুস আলী কাঁদতে কাঁদতে মায়ের প্রশ্নের উত্তর দিল
-আই চুরি কইরছি মা । আই চোর । আই চোর ।
-তুয়ি চুরি কইরছো ? কি চুরি কইরছো বাজান ?
- হানি মা । আই হানি চুরি কইরছি ।
- হা..নি...!
বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন কুদ্দুস আলীর মা । ভাবতে লাগলেন
- হানি । হে আয়ার কেউ চুরি করে নি ? আর করলেও কি পুলিশ ধইরা লয় ? কি কয় কুদ্দুস ?
-বাজান তোর কি মাতা খারাপ হইছোন ? হানি আয়ার চুরি করোন লাহে নি ?
- লাহে মা লাহে । প্যাটের লাইগা হানিও চুরি করোন লাগে ।
কিছুক্ষণ থামলো কুদ্দুস আলী । এবার কন্ঠে কিছুটা আক্ষেপের সূর মাখিয়ে বলল
-কি করুম মা ? বৃষ্টি হয় না । সাওরের হানির ঢল বাঁধ দিয়া আইটকা দিছে হানি উন্নয়োন বোড । চিংড়ী বেইচ্চা প্যাডের ভাত জোগাই । হেয় চিংড়ীরে বাঁচানোর লাইগা তো হানি দরকার মা । হেই হানির লাইগাই বাঁধ ফুঁইটা কইরছিলাম । পানি নিছিলাম ক দিন আগে সাওর থেইক্কা । হের লাইগা...।
কথা আঁটকে যায় কুদ্দুস আলীর । সে ভাবতে থাকে-নিজের না হয় জেলের মোটা ভাত, পোড়া রুটি খাইয়া চইলা যাইবো । কিন্তু বুরা মা, বউ, বাচ্চা; হেরায় কি খাইয়া বাঁচবো ?
কুদ্দুস আলীর মা ছেলের চোখের জল মুছতে মুছতে আনমনে নিজেই নিজেকে প্রশ্ন করলেন
-কি অজিব যুগ আইছেরে....। বাঁচার লাইগা ক্যান হানিও লওন যাইবো না ???
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×