কবিতাঃ প্রতীক্ষা
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতীক্ষা
শারমিন আক্তার
ভালবাসি তোমাকে,
কখনও বুঝিনি আগে ।
কখনও ভাবিনি;
আমার রক্তকণায়,
আমার হৃদয়ের স্পন্দনে
অনুভূত হবে তুমি ।
হায় !
এত বুঝেছি বহু পরে;
যখন তুমি ফিরে গেলে
কোন এক কষ্ট,
ক্ষোভ বুকে চেপে ।
বহু বার চেয়েছি ,
“তুমি ফিরে এসো ।”
কিন্তু একবারও;
একবারও মুখ ফুঁটে,
তোমার চোখে চোখ রেখে
বলতে পারিনি;
ফিরে এসো ।
কোন এক চাঁপা অভিমান
আমার কন্ঠ স্তব্ধ করে দিয়েছিল ।
অমি বাকরুদ্ধ হয়ে
তোমার পথ পানে চেয়ে থাকি ।
নির্বাক দৃষ্টি পাগল হয়ে
খুঁজে ফেরে তোমাকে ।
তুমি ফিরে এসো ।
তোমার মাথার চিরুনী,
হতের চুড়ি, চোখের কাজল,
ঠোঁটের লিপিস্টিক;
তোমার করে নাও ।
কি এক ব্যথায় ক্ষণে ক্ষণে
বুকটা মোঁচড় দিয়ে উঠে ।
কেউ জানেনা ;
আমার উচ্ছ্বাস,
আমার হাসির অন্তরালে
কোন কষ্টের শ্রাবণ বয়ে যায় ।
তুমি হয়তো নতুন স্বপ্ন
বুনতে শরু করেছো ।
কিন্তু আমি
আমি আজও ঠিক
সেখানেই দাড়িয়ে আছি;
হয়তো তোমারই প্রত্যাশায়,
তুমি আসবে....।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন