somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ সাক্ষী গোপাল

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাক্ষী গোপাল
(বিশ্বজিৎ স্বরণে)
শারমিন আকতার

-মা ! ও মা ! দেখে যাও । ভাইয়াকে খবরে দেখাচ্ছে । ভাইয়াকে মারছে মা ।
আর্তনাদের সাথে চিৎকার করতে করতে মা কে ডাকলো পূজা । দ্রুত মেয়ের কাছে ছুটে আসলো পূজার মা । তারপর মেয়ের দিকে তাকিয়ে বলল
-কি কইলি তোর ভাইয়াকে দেখাচ্ছে ?
-এ দেখ ।
টিভির দিকে আঙুল বাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলল পূজা ।
-মোড়ে নাকি গন্ডগোল লাগছে । হরতালের সমর্থক মনে করে হরতাল বিরোধীরা ভাইয়াকে মারছে মা । ভাইয়াকে মারছে মা .....
এক নিশ্বাসে কথা কটা বলল পূজা । ভাইয়াকে একদল স্বসস্ত্র লোক ছুরির কোঁপে ক্ষত বিক্ষত করছে । আর নিজ চোখে সেটা নির্বাক হয়ে দেখতে হচ্ছে তাকে । এর চেয়ে করুন দৃশ্য কি আর হতে পারে । পূজার কথায় টিভিতে চোখ ফেলল পূজার মা । সত্যিই তো । হায় একি !
-একি মা ! কেন আমার প্রসেনজিৎরে ওরা মারছে? কেন ? হায় ভগবান ! তুমি আমার ছেলেকে বাঁচাও ভগবান । আমার প্রসেনজিৎকে বাঁচাও ।
কান্নার আহাজারীতে প্রসেনজিৎ-এর বাসায় থমথমে ভাব বিরাজ করছে । এদিকে প্রসেনজিৎ এর মা আদরের ছেলেকে রক্তাক্ত দেখে জ্ঞান হারিয়ে ফেলল । পাশের বাসা থেকে এক মহিলা আসলো এসময় । কি হইছে জানার জন্য । এসেই সেও টিভিতে চোখ রাখলো ।
-সে কি ? ওরা প্রসেনজিৎ কে মারছে কেন ? কেন ওরা আমাদের এত ভাল ছেলেটাকে মারছে ? কেন?
পূজার দিকে তাকিয়ে আতঙ্কিত কন্ঠে মহিলা বলল
-পূজা তোমার আব্বাকে কল দাও । তোমার আব্বাকে এখনি কল দাও ।
দ্রুত মহিলা পূজার মায়ের জ্ঞান ফেরানোর চেষ্টা চালাতে লাগল । আর পূজা মহিলার পরামর্শ মত তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে তার বাবাকে কল দিল । কঁদতে কাঁদতে বলতে লাগল
-হ্যালো বাবা ! ভাইয়াকে খবরে দেখাচ্ছে । একদল গুন্ডা ওকে মারছে । বাবা তুমি ভাইয়াকে বাঁচাও ।
এক মৃত্যু পথযাত্রী ভাইয়ের জন্য বোনের আকুল আবেদন । কয়েক সেকেন্ড যেন হতভম্ব হয়ে গেল প্রসেনজিতের বাবা । কি বলছে পূজা ! সে আবার নিশ্চিত হওয়ার জন্য মেয়েকে প্রশ্ন করল
-তুই ভুল করছিস নাতো ? ভাল করে দেখেছিসতো? তোর ভাইয়া না অন্য কেউ ?
- বাবা আমি ভাল করে দেখেছি । মা, রানু কাকীমা সবাই দেখেছে । মা ভাইয়ারে আহত অবস্থায় দেখেই তো জ্ঞান হারাইছে । তুমি শীঘ্রই ভাইয়ার কাছে যাও । ভাইয়াকে বাঁচাও বাবা । ভাইয়াকে বাঁচাও ।
নিমিষেই পুরো শরীর যেন অবশ হয়ে গেল প্রসেনজিতের বাবার । চোখের সামনে যেন ভেসে উঠছে আদরের ছেলের অস্পস্ট রক্তাক্ত শরীর । কোন মতে একটা রিক্সা নিয়ে দ্রুত ঘটনা স্থলে চলে গেল প্রসেনজিতের বাবা । ঘটনা স্থলে পৌছেই সে ছেলের কাছে পৌছে গেল । রক্তাক্ত শরীর পড়ে আছে রাজ পথে । চারদিকে ভীড় করে দাড়িয়ে আছে সাংবাদিক ও ক্যামেরা ম্যানরা । ছবি তোলা ও ভিডিও ক্লিপ সংগ্রহের প্রতিযোগিতায় নেমেছে যেন মানুষগুলো । প্রসেনজিতের বাবা তাদের ভীড় ঠেলে ভীতরে প্রবেশ করে সবছর উদ্দেশ্যে বলল
-ভাইসাব ! দয়া করে আপনারা আমার ছেলেটাকে হসপিটালে পাঠার ব্যাবস্থা করেন প্লিজ । আমারে ছেলেটারে হসপিটালে পাঠার ব্যাবস্থা করেন ।
এবার যেন সবাই কিছুটা সচেতন হল । শুধু ভিডিও ক্লিপ সংগ্রহ নয় তাকে যে হসপিটালে নেয়া দরকার এটা যেন সবাই অনুধাবন করতে পারলো । অবশেষে স্থানীয় জনগন ও সাংবাদিকদের সহায়তায় একটা অ্যাম্বুলেন্স আসলো প্রসেনজিতকে হসপিটালে নেয়ার জন্য । মেইন রোডের উপর অ্যাম্বুলেন্স রেখে চিকন চাপানো রাস্তার দিকে ছুটল কর্মচারীরা স্ট্রেচার নিয়ে । অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে তোলা হল প্রসেনজিতের রক্তাক্ত দেহ । স্ট্রেচার নিয়ে অ্যআম্বুলেন্সের দিকে ছুটছে তারা । প্রসেজিতের বাবা, স্থানীয় জনতা ও সাংবাদিকরাও ছুটছে স্ট্রেচারের পিছু পিছু ।
কিছুদূর যাওয়ার পরই থমকে দাড়ালো স্ট্রেচারের রথ । কি হল ! সবাই দাড়িয়ে পড়লো কেন ?
স্ট্রেচারের সারথীরা সবার উদ্দেশ্যে বলল
-আর যেয়ে লাভ নাই । ওনি নেই ।
সবাই যেন থমকে গেল । প্রসেনজিতের বাবা তাড়াতাড়ি ছেলের কাছে এসে ওর অবশ দেহ ধরে মুখ ঝাঁকাতে ঝাঁকাতে বলল
-কথা বল বা জান । কথা বল । তোর কিছু হই নাই । আর কয়েক মিনিট তুই থাকতে পারলি না বাজান । আর কয়েক মিনিট..... ।
তাকে শান্তনা দিতে লাগল স্থানীয় জনগন । তারপর সবাই যেন এবার কিছুটা ফুঁসে উঠলো ।
চারিদিকে মিছিলের ঢল নামলো । স্লোগানে স্লোগনে প্রকম্পিত হল বাংলার আকাশ । প্রসেনজিতের নিস্পাপ অবশ দেহ নিয়ে রাজপথে নামতেও পিছপা হল না তারা । চারিদিকে ধ্বনিত হচ্ছে
-প্রসেনজিতের হত্যার বিচার চাই । প্রসেনজিতের হত্যাকারীর ফাঁসি চাই ।
হায়রে নাদান, সাহসী বাঙালী ! এই গজনর্টা যদি প্রসেনজিৎ বেচেঁ থাকতে দিত। ওকে যখন দুর্বত্তরা মারছিল তখন সাক্ষী গোপাল হয়ে না থেকে প্রতিবাদ করত । তাহলে কি প্রসেনজিৎকে এভাবে অকালে প্রাণ দিতে হত? কখনই না । বরং খুনীরা ভয়ে পালিয়ে যেত । আমরা বাঙলীরা এখন শুধু মাছের মার পুত্র শোকই করতে জানি । আবার কখনও কখনও ক্ষেত্র বিশেষে খাঁচায় আটকা সিংহের মত ব্যথ গর্জন তুলি কন্ঠে। সঠিক সময়ে রাজ পথে নামতে পারি না বায়ন্নোর মত । একাত্তরের মত জ্বলে উঠতে পারি না আর কখনও। এদিকে প্রসেনজিৎ অভিনীত সিনেমার চূড়ান্ত সুটিং এ ব্যাস্ত হল সাংবাদিক ও গণ মাধ্যম কর্মীরা । কার চ্যানেলে সবার আগে ও সবচেয়ে নিঁখূত ভাবে প্রসেনজিতের মৃত্যুর সংবাদ ভিডিও ক্লিপ সহ দেয়া যাবে তারই প্রতিযোগিতা যেন শুরু হয়ে গেল চারিদিকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×