অনুভব
শারমিন আক্তার
নিষন্ন পাখির নীড়ে নিমগ্ন কেউ;
কিভাবে, কখন যেন
বিলীন হয়ে গেছে সূরের মূর্ছনায়।
চিত্রল প্রজাপতির ডানায় ভর করে
এক খন্ড সফেদ মেঘ ছুঁয়ে দেয়,
সুপ্ত বৃষ্টির অনুপম স্পর্শ।
তোমার ভাষার ত্বীক্ষ ছোরা;
প্রতিটি রক্তকণায় ছড়িয়ে দেয়,
দীপ্ত স্বত্মার স্পন্দন।
অনবরত বৃক্ষের গান;
শিরা-উপশিরায় ধ্বনিত করে
প্রত্যাশিত জীবনের জয়গান।
আবর্তিত তৃণলতার শাখে,
আকাশের ঐ তাঁরার ভাঁজে,
অসহায় খুঁজে পায়, মমতার আশ্রয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




