somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরবি ইসলামিক বাগ্মিবিদ্যা বা রেটরিক

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীনা রেটরিক নিয়ে পোস্ট দিয়েছিলাম | সবার ভালো লেগেছে দেখে খুশি হলাম | এবার আরবি ইসলামিক রেটরিক নিয়ে কিছু লিখতে চাই | এই বিষয়ে নেটে খুব কম তথ্যই আছে | অনেক খোঁজাখুঁজি করে বেশি কিছু তথ্য পেলাম না | নেটের তথ্যগুলিকে দুইভাগে ভাগ করা যায় : ১] পাশ্চাত্য গবেষকদের লেখা তথ্য আর ২] আরবি ভাষার ইবুক | দ্বিতীয় তথ্যগুলির মানে উদ্ধার আমার পক্ষে সম্ভব নয় যেহেতু আমি আরবি জানি না |

রেটোরিকের ইতিহাস

আরবি রেটোরিকের ইতিহাসে শুধু একজনেরই নাম পাওয়া যায় | তিনি হলেন আল জুর্জানি | পুরো নাম : আবদ আল কাহির আল জুর্জানি | তিনি আরবি ভাষার একজন গবেষক ছিলেন আর ইরানের গোরগান প্রদেশে জন্মেছিলেন | তিনি শাফেয়ী মুসলিম ছিলেন | আরবি রেটোরিকের উপর তার দুই বিখ্যাত বই হলো আসরার আল বালাঘা ( প্ররোচনার রহস্য) আর দলিল আল ইজাজ ( অননুকরনিযর নৈকট্য) | এই জুর্জানি দুটি বিদ্যায় পারদর্শী ছিলেন : ইলম আল বালাঘা বা রেটরিক আর ইলম আল বয়ান (আরবি রেটোরিকের একটি শাখা যা রূপকার্থ বা মেটাফোর নিয়ে আলোচনা করে )| তার সম্বন্ধে বাকি তথ্য এই লিঙ্কে পাওয়া যাবে :

আল জুর্জানি

এছাড়া আর কাউকে রেটোরিকের ব্যাপারে পারদর্শী পাওয়া যায় না | কিন্তু আমার মনে হয় শুধু ইনিই নন আরো অনেক আরবি ব্যক্তিত্ব রেতরিকে পারদর্শী ছিলেন কিন্তু তাদের লেখা হয়ত জ্বালিয়ে দেয়া হয়েছে | মুতাজিলিরাও রেটোরিকের চর্চা করতেন | আজ আর তাদের খুঁজে পাওয়া যায় না |

রেটোরিকের পদ্ধতি

কোনো বিস্তারিত বিবরণ নেই | একজন পাশ্চাত্য গবেষিকা বারবারা জনস্টনের লেখা থেকে জানা যায় যে রেপিটিশন বা পুনরাবৃত্তি করে নাকি আরবি রেটরিক কাজ করত | আর কোনো পদ্ধতির কথা জানা যায় না | তাই বলে পদ্ধতি নেই এটাও বলা যায় না কারণ আরবি ভাষায় বহু বই এই বিষয়ের উপর রয়েছে | আমি সেগুলোর লিংক নিচে দিলাম :

আসরার আল বালাঘা ফি ইলম আল বয়ান ( আরবি রেটোরিকে রুপকের ব্যবহারের রহস্য )

কিতাব আল তরসী ওয়া ইলম আল বয়ান

আল বয়ান ওয়া আল তাবয়ীন

মিফতাহ উল উলুম

অপরের আরবি বইগুলোকে যদি কোনো সহৃদয় আরবি জানা বাংলাদেশী বাংলায় ভাষান্তরিত করেন তাহলে আরবি রেটোরিকের পদ্ধতির এবং ধরন ধারণের ব্যাপারে অনেক কিছু জানা যাবে |

আর একটা বই আছে নাজ উল বালাঘা | এতে এমাম আলী যেভাবে সৈন্যদের উদ্বুদ্ধ করতেন তার বর্ণনা আছে | এ থেকে মনে হয় যে কোরানের আদর্শ ছিল আরবি রেটোরিকের অন্যতম হাতিয়ার | এখনো আছে | এছাড়া আর কোনো মেথডের খোঁজ পেলাম না |

উপসংহার

আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে তথ্যের অভাবে | পরে যদি কোনো তথ্য জানা যায় তাহলে এটাকে এডিট করব | এত তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে বলে দুঃখিত |
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×