somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫ বছরের জন্য টু-জি লাইসেন্স পেল ৪ অপারেটর

০৮ ই আগস্ট, ২০১২ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




নয় মাস জটিলতার পর ১৫ বছরের জন্য চারটি মোবাইল ফোন অপারেটরের টু-জি লাইসেন্স নবায়ন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু মঙ্গলবার গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের প্রতিনিধিদের হাতে নবায়নকৃত লাইসেন্স তুলে দেন।

বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস, বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, বাংলালিংকের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) আহমেদ ফাদি এবং সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইসেন্স নবায়নের জন্য এবার চার অপারেটরকে সব মিলিয়ে প্রায় ৭ হাজার ৫৬৩ কোটি টাকা ফি দিতে হচ্ছে। গত বছর নভেম্বরে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, লাইসেন্স নবায়নের এই দিনের মাধ্যমে বিটিআরসি ও অপারেটরদের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন সৃষ্টি হল। ভবিষ্যতে অপারেটর ও নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

টেলিকম খাতে বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ নেওয়ার জন্য বিটিআরসির প্রতি আহ্বান জানান রাজু। আগামীতে থ্রি-জি আসছে এবং সব অপারেটররা যেন এ সার্ভিস পায় সেজন্য ব্যবস্থা নিতে হবে, বলেন তিনি।

সংসদীয় কমিটির সভাপতি ইনু বলেন, “টু-জি লাইসেন্স নবায়নের মাধ্যমে প্রমাণ হল, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য উপযুক্ত জায়গা। এ সেক্টরে যেন আরো বিদেশি বিনিয়োগ হয়, সে উদ্যোগ নিতে হবে।”

টু-জি লাইসেন্স নবায়ন এবং দেনা-পাওনা পরিশোধের বিষয়ে অপারেটরদের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত মিটিয়ে ফেলে ৭ দিনের মধ্যে তাদের লাইসেন্স নবায়ন করার জন্য গত বুধবার বিটিআরসিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

পরদিন চার অপারেটরকে চিঠি দিয়ে লাইসেন্স নবায়নের বিষয়টি জানায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

এই লাইসেন্স নবায়নের জন্য বিটিআরসি গত বছর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত নীতিমালা প্রকাশ করলেও অপারেটরদের সঙ্গে মতবিরোধের কারণে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

ফলে ১০ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের লাইসেন্স দেওয়ার কথা থাকলেও তা হয়নি।

সরকার ও অপারেটরদের মধ্যে তিনটি বিষয়ে ঐকমত্য হওয়ার পর লাইসেন্স নবায়নের উদ্যোগ নেয় বিটিআরসি।

লাইসেন্স পাওয়ার পর সিটিসেল সিইও মেহবুব চৌধুরী বলেন, “লাইসেন্স নবায়নের পর যে নতুন যাত্রা শুরু হল, তা যেন অব্যাহত রাখতে পারি। আর এ যাত্রা যেন দেশের বৃহৎ স্বার্থে কাজে লাগাতে পারি।

“বিটিআরসি ও অপারেটররা একে অপরের সহযোগী হয়ে কাজ করার জন্য পরস্পরের আস্থা অর্জন করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।”

গ্রামীণফোনের সিইও টোরে জনসেন বলেন,“আমরা পরবর্তী ১৫ বছরের জন্য বাংলাদেশে আমাদের ব্যবসা নিশ্চিত করেছি। এর ফলে আমাদের উপর শেয়ারহোল্ডার, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাবে।”

বিটিআরসি চেয়ারম্যান জিয়া বলেন, “ভবিষ্যতে বিটিআরসি’র লক্ষ্য হবে সেবার মান নিশ্চিত করাসহ নতুন নতুন সার্ভিস প্রবর্তন করা। আজ দেশব্যাপী যে শতভাগ জনগণের কাছে টেলিকম নেটওয়ার্ক স্থাপিত হয়েছে তার জন্য অপারেটরা কৃতিত্বের দাবিদার।

অপারেটরদের মাধ্যমে দেশে ১৫ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে উল্লেখ করে আগামীতে অপারেটররা তাদের সেবা আরো প্রসারিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে দেশে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর মোবাইল ফোন সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে দেশে ৯ কোটির বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন।

--- বিডিনিউজ
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×