অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব ডিজিটাল ফোরামের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইউনিট গঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জুলাই রোববার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের খানা বাসমতি রেস্টুরেন্ট মিলনায়তনে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। নোয়াখালী ওয়েবের সম্পাদক খালেদ সাইফুল্যাহর সঞ্চালনায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, নোয়াখালী ওয়েবের সম্পাদকীয় উপদেষ্টা শাহীন বাবু, ফোকাস বাংলা নিউজের সিনিয়র সাব এডিটর জাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত সোহাগ, ইয়াসিন রাসেল, রাসেল আহমেদ, মুহাম্মদ ইয়াসিন এলাহি, প্রণব ভৌমিক, মোঃ শিহাবুল ইসলাম, মোঃ কামরুল রাশেদ, মোঃ সাবি্বর আহমেদ, মোস্তাফিজুর রহমান, একেএম ছিদ্দিক, মাসুম বিল্লাহ, সোলায়মান নিলয়, মোঃ নজরুল ইসলাম, মুহাম্মদ ইয়াছিন আরাফাত সোহাগ প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের নিয়ে প্রানবন্ত মুক্ত আলোচনা সভায় নোয়াখালী অঞ্চলের এতিহ্য, সংস্কৃতি, সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় বৃহত্তর জনগোষ্ঠির মাঝে তুলে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের পথযাত্রী তারুণ্যদ্বীপ্ত শিক্ষার্থীদের নোয়াখালী ওয়েবের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের পরিচিত করার অবিরাম চেষ্টার কথাও উঠে আসে আলোচনায়।
মুক্ত আলোচনা সভায় নোয়াখালী ওয়েবের সম্পাদক খালেদ সাইফুল্যাহ বলেন, এক সময় অনলাইনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিচিতি খুঁজে পাওয়া গেলেও নোয়াখালী অঞ্চলকে জানার জন্য অনলাইনে কিছুই ছিল না। সেই ক্ষোভ, আকাঙ্ক্ষা থেকে নোয়াখালী ওয়েব নামে অনলাইন পত্রিকা প্রতিষ্ঠা করি। নোয়াখালী ওয়েব প্রতিষ্ঠা লগ্ন থেকেই নোয়াখালীবাসীকে তুলে ধরার অবিরাম চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের অনলাইন পত্রিকাগুলোর মধ্যে নোয়াখালী ওয়েব বর্তমানে বিশ্ব র্যাংকিং এ দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি আরও বলেন, আমরা চায় একদল তারুণ্যদ্বীপ্ত মেধাবীর হাত ধরে নোয়াখালী ওয়েবকে আরো সামনে এগিয়ে নিতে। সে লক্ষ্যেই নোয়াখালী ওয়েব ডিজিটাল ফোরাম ঢাবি শাখা গঠনের উদ্যোগ নেয়া হয়।
মুক্ত আলোচনা সভা শেষে নোয়াখালী ওয়েবের মাধ্যমে ঐতিহ্যবাহী নোয়াখালীবাসীকে সারা পৃথিবীর সাথে সমান তালে পাঁ ফেলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে নোয়াখালী ওয়েব ডিজিটাল ফোরাম ঢাবি ইউনিট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত সোহাগকে টিম লিডার এবং রাসেল আহমেদ, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ সোলায়মান নিলয়কে সহকারী টিম লিডার করে নোয়াখালী ওয়েব ডিজিটাল ফোরাম ঢাবি ইউনিটের যাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত বৃহত্তর নোয়াখালীর সকল ছাত্রছাত্রী এ ইউনিটের সদস্য থাকবেন এবং প্রত্যেকে এ ইউনিটের জন্য কাজ করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


