চলমান নোয়াখালীর ৭ম বর্ষে পদার্পন এবং আগামির নোয়াখালী
২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় সহজন, সালাম ও শুভেচ্ছা । নোয়াখালী অঞ্চলের তথ্যনির্ভর পত্রিকা- এ শ্লোগানকে সামনে রেখে ২০০৩ সালের ৩০ এপ্রিল চলমান নোয়াখালী’র যাত্রা শুরু হয়েছিলো। নানা চড়াই উৎরাই পেরিয়ে নিয়মিত প্রকাশনার ৬ষ্ঠ বর্ষ শেষ করে আমারা ৭তম বর্ষে পদার্পন করেছি আমরা। ইতোমধ্যে তথ্য প্রযুক্তির সাথে তালমিলিয়ে চলমান নোয়াখালী নিজস্ব ওয়েব সাইটেও নিয়মিত প্রকাশিত হচ্ছে। প্রকাশনার প্রথম থেকে চলমান নোয়াখালী চেষ্টা করছে জেলার দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার এবং নির্ভরতার ইস্যুগুলোকে জনপরিসরে তুলে ধরার জন্য। পাশাপাশি মানবাধিকার, নারী অধিকার, প্রান্তিক উন্নয়ন ও এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সূচকগুলোকে চিহ্নিত করে নীতি নির্ধারণী মহলের গোচরে আনতে সাদামাটা সংবাদের পাশাপাশি গভীর প্রতিবেদন, গবেষণাধর্মী প্রতিবেদন এবং ফিচার প্রকাশ করেছে। যার ধারাবাহিকতা আগামিতেও অবিচল থাকবে। এ বাস্তবতার সঙ্কুল পথ ধরে আমরা পা রাখছি প্রকাশনার ৭ম বর্ষে। চলমান নোয়াখালীর এ জন্মদিনটি ঘিরে আমরা আগামি ১৭ মে ‘‘আগামির নোয়াখালী’’ শিরোনামে বিশেষ সংখ্যা প্রকাশ করতে যাচ্ছি। আমরা জন্মদিনের সংখ্যাটিকে নতুন করে সাজাতে চাই। সাংবাদিক, লেখক, উন্নয়ন কর্মী, সুশীল সমাজ সর্বপরি নোয়াখালী এবং স্থানীয় সংবাদপত্র নিয়ে যাদের ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের লেখা এবং অংশগ্রহণ নিয়ে চলমান নোয়াখালীর সাথে যারা দীর্ঘপথ পাড়ি দিতে পাল তুলে ধরেছে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিতব্য বিশেষ সংখ্যায় (প্রিন্ট কপি) আপনি লেখা পাঠাতে পারেন।
শুভেচ্ছাসহ রুদ্র মাসুদ সম্পাদক ও প্রকাশক
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন