আশরাফুলের পথ খুঁজে পাওয়া, সাকিবের অধিনায়কোচিত ব্যাটিং, মাহমুদউল্লাহ ও জুনায়েদের উদ্ভাসিত ব্যাটিং নৈপুণ্যে কাল টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। মজার ব্যাপার হলো, ওয়েস্ট ইন্ডিজের কোচ জন ডাইসনের ‘সিরিয়াস পেস অ্যান্ড বাউন্স’-এর আর্তির পরও কাল ডমিনিকার উইন্ডসোর পার্কে পেস অ্যান্ড বাউন্সের কোনো লক্ষণ দেখা গেল না। কেমার রোচ তথা ইনিংসের প্রথম ওভারেই তামিম ইকবালের বিদায় বাংলাদেশকে প্রাথমিক শঙ্কায় ফেলে দিলেও টপ অর্ডার ক্লিক করায় পরবর্তী সময়ে রানের চাকা ঘুরিয়ে নিতে বাংলাদেশকে বেশি বেগ পেতে হয়নি।
২৪৬ রান করতে বাংলাদেশের ব্যাটসম্যানদের যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে। স্েলা আউট ফিল্ড এবং ধীরে ধীরে ধীরগতির হয়ে পড়া উইকেট কোনো ব্যাটসম্যানকে স্বভাবসুলভ শট খেলতে দেয়নি। মো. আশরাফুল কাল বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা পূরণ করেছেন চমৎকার দায়িত্বপূর্ণ ব্যাটিং করে। তাঁর ইনিংসটি ছিল ৯৫ বলে খেলা। ৫৭ রান করে আশরাফুল যখন আউট হন, তখন বাংলাদেশের রান ৩০ ওভারে ১২৮। ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেকে নতুন করে আবিষ্ককার করা মাহমুদউল্লাহ তাঁর স্পিন প্রতিভার পাশাপাশি ক্যারিবীয়দের দেখিয়ে দিলেন ব্যাটিংশৈলী। ৩৯ বলে ৪২ রান করে বাংলাদেশের রানের চাকায় দারুণ গতি এনে দেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের যেকোনো ম্যাচে সাকিব আল হাসানের জন্য আলাদা একটা জায়গা রাখতেই হয়। নিজের পারফরম্যান্স দিয়েই সাকিব এ জায়গা আদায় করে নিয়েছেন। কালও সাকিবের ব্যাট সাহসী নাবিকের মতোই পথ দেখাল বাংলাদেশের ব্যাটিংকে। তাঁর ব্যাট থেকে এল ৫৪ রানের একটি ঝকঝকে ইনিংস।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


