নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট সরকারী হাসপাতালে দুপুরে টেন্ডার দাখিলের সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে একজনের কাছ থেকে টেন্ডার ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ টেন্ডার দাখিল বাতিল করে দিয়েছে। হাসপাতাল সূত্র থেকে জানা যায়, হাসপাতালের ডাইড, ষ্টেশনারী ও লিলেন টেন্ডারে ২০টি ফরম বিক্রয় করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেন্ডার দাখিলের সময় ছিল। টেন্ডার সিন্ডিকেটকারী চক্ররা সকাল থেকে দুপুর পর্যন্ত টেন্ডার বাক্স ঘিরে রাখে। যাতে করে কেউ টেন্ডার দাখিল করতে না পারে। টেন্ডার সিন্ডিকেটকারীদের ভয়ে ঠিকাদার নুর নবী তার টেন্ডার দাখিলের জন্য সিডিউল নিয়ে কেয়ার টেকার শহিদ উল্যাহকে (৫০) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসে থাকা টেন্ডার বাক্সে টেন্ডার দাখিলের জন্য পাঠালে এ সময় ৬/৭জন সন্ত্রাসী শহিদ উল্যাহর কাছ থেকে ৩টি সিডিউল ফরম কেড়ে নিয়ে যায় এবং তাকে বাহিরে নিয়ে বেধম মারধর করে। এ সময় হাসপাতালের ডাক্তার ও রোগীদের মধ্যে চরম আতংক বিরাজ করে। গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান আরা পারভীন রুনু, উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খান, বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জা হাসপাতালে ছুটে গেলে টেন্ডার বাজ সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। সহিংসতার আশংকায় স্বাস্থ্য কর্মকর্তা পুলিশ কে টেন্ডার দাখিলের বিষয়টি অবগত করলে টেন্ডার দাখিলের পূর্ব থেকে স্বাস্থ্য কর্মকর্তার অফিসের সামনে পুলিশ পাহারা ছিল। সিডিউল চিনতাই, অপ্রীতিকর ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা টেন্ডার বাতিল করে দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোসলে উদ্দিন জানান, টেন্ডার দাখিলের সময় সন্ত্রাসীরা তার অফিসে, তার সামনে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেছেন। সিভিল সার্জন ডাঃ মোঃ কামাল উদ্দিন ঢাকাতে ট্রেনিংয়ে থাকায় পরবর্তী টেন্ডার দাখিলের সময় সূচী দেয়া সম্ভব হচ্ছে না। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব জানান, হাসপাতালে একজন ভিকটিমকে পাহারা দেয়ার জন্য একজন পুলিশ কনস্টেবল ছিল। স্বাস্থ্য কর্মকর্তা তাকে ফোন করে পুলিশ দেয়ার জন্য বলিলে কর্তব্যরত থাকা কনস্টেবলকে স্বাস্থ্য কর্মকর্তার অফিসে ডিউটি করার জন্য তাকে বলা হয়। এ রকম ঘটনার আশংকা থাকলে পুর্ব থেকে লিখিত ভাবে পুলিশ দেয়ার জন্য বলতে হয়। ঘটনার শেষে স্বাস্থ্য কর্মকর্তার তাকে জানালে একদল পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


