২৭ জুলাই দুপুর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অফিস করছি। গরম লাগছে। কিন্তু বাহিরে কি অবস্থা বুঝতে পারিনি। রাত সাড়ে এগারটায় অফিস থেকে বের হয়েই দেখে তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে অনেক কষ্টে বাসে উঠে বসে আছি। পথে পথে জ্যাম আর জ্যাম। যেন নদীতে নৌকা চলছে। শাহবাগ, ফার্মগেইট, বিজয় স্বরনী হয়ে মিরপুর যেতে আড়াই ঘন্টা লেগেছে। বৃষ্টিতে ভিজেই বাসার সামনে গেলোম। গত ১০ বছরে বৃষ্টিতে এরকম ভিজা হয়নি। বাসার সামনে যেয়েই দেখি গেইট বন্ধ। অনেক ডাকা ডাকির পর দারোয়ানের ঘুম ভাঙলো।
সকালে ঘুম থেকে উঠেই দেখি চারদিকে পানি থইথই করছে। আমরা যেন একটা দ্বীপের মধ্যে আছি। তবুও ছুটে চলতে হবে। বাসা থেকে বের হয়ে কোমর পানিতেই নেমে পড়ি। যেন নদীতে সাতার কাটছি। শত কষ্টে এখন অফিসে এসে কাজ করছি। জানি না বাহিরে ছিন্নমূল মানুষের কি অবস্থা। তাদের কথা ভেবে অনেক কষ্ট হচ্ছে।
পর্যাপ্ত জলনিস্কাশন ব্যবস্থা না থাকায় রাজধানীর অধিকাংশ এলাকাতেই তৈরি হয় জলাবদ্ধতা। অধিকাংশ রাস্তা এবং সরু গলিপথ ভরে যায় পানিতে। শহরের সড়কগুলোতে এখন শুধু পানি আর পানি। কাজের জন্য বাইরে বের হওয়া মানুষজনকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। যানবাহন সংকটে নাকাল হয়ে পড়েছেন অনেকেই। শহরের রাস্তায় যান চলাচল এখনও সীমিত। বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে আটকে পড়েছে অসংখ্য যানবাহন।
সকালে ঘুম থেকে ওঠে অফিসগামী লোকজন বিপদে পড়ে যায়। আবার অনেকে রাতে নিজের আবাসস্থলেই অনেক সমস্যা নিয়ে রাত যাপন করে। বিশেষ করে রাজধানীর মিরপুর, বিজয় সরণি, শান্তিনগর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, জিগাতলা, রায়ের বাজার, কল্যাণপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, ধানমন্ডি খিলগাও, সবুজবাগ, বাড্ডা, রামপুরা, মৌচাক, মালিবাগ, ডেমরা, শ্যাওড়াপাড়া, মতিঝিল ও মনিপুরসহ বেশ কিছু নিচু এলাকার রাস্তা হাটু থেকে কোমর পানিতে ডুবে যায়। পানি জমে গেছে ছোট বড় সব রাস্তাতেই। এই সব রাস্তায় কিছুদুর পরপরই অনেক যানবাহন নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
বৃষ্টির কারনে অনেক এলাকার নিচু তলার বাসিন্দারা চরম বিপাকে পড়ে যায়। অনেকে বাঁধ দিয়ে নিজের ঘরের পানি আটকানোর চেষ্টা করেছেন।
প্রবল বৃষ্টির কারনে জনজীবণে নেমে এসেছে চরম স্থবিরতা। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে। শহর ও শহরের নীচু এলকার বাসা বাড়ি জলমহল হয়ে পড়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত ভাবে বন্ধ রয়েছে। সচিবালয় এলাকা গুলোতেও পানি জমে গেছে। ঘরের সামনে কারও হাটু পানি আবার কারও কোমরপানি দেখে শুরু হয় সকাল। গতকাল সোমবার রাত নয়টা থেকে শুরু হয় বৃষ্টি। এখনও কোথায় কোথায় ঝিরি ঝিরি বৃষ্টি চলছে।
আবহাওয়া দপ্তর বলেছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবেই এ রকম প্রবল বর্ষণ হয়। তারা জানায় গত ২৪ ঘন্টায় ঢাকা শহরে ৩৩৩ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানা গেছে। এদিকে এখনও পানি সরানোর কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি ওয়াসা ও সিটি কর্পোরেশন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


