এক বস্তা চাল ১৫০ টাকা!
২৮ শে জুলাই, ২০০৯ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুইদিনের টানা বৃষ্টি ঢাকার বিভিন্ন চালের গুদামগুলোতে ঢুকে যাওয়ার কারণে অনেক চাল নষ্ট হয়ে গেছে। এসব ভেজা চাল নিয়ে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ব্যবাসয়ীরা এ চাল এখন বিক্রি করছে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকায়। বৃষ্টির পানিতে সারারাত ভেজা চালের এক একটি বস্তা বিক্রি করে দেয়া হচ্ছে মাত্র ১৫০ থেকে ২০০ টাকায়।
কম দামে চাল কিনতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের গেটে মঙ্গলবার মানুষের ঢল নামে। এখানে চাল বিক্রির দৃশ্য দেখলে মনে হয় বৃষ্টি ভেজা কর্মহীন দিনে গরীবদের মাঝে রেশনের চাল বিতরণ চলছে। মার্কেটের ভেতরেও ব্যস্ততার শেষ নেই। পুরো রাস্তা জুড়ে কাদা। আর ক্রেতার দাপাদাপি গুদাম ঘর আর চালের আড়তের চারপাশে।
একটু কম ভেজা নাজিরশাইল অথবা মিনিকেটের বস্তাও সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০ টাকা। আর বেশি ভিজে যাওয়া চাল বলতে গেলে বিনামূল্যে বিলিয়ে দেয়া হচ্ছে। এক ব্যবসায়ী বলেন, “কেজির হিসেব নাই। এখন সব বস্তার হিসাবে বিক্রি হচ্ছে। যেগুলো বেশি ভিজেছে সেগুলো কেজি ৩ টাকা করে বিক্রি করছি।”
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন