শ্বাসরুদ্ধকর ও ঘটনাবহুল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ২৭৪ রানের বিশাল স্কোর গড়ে ‘অঘটনের’ আভাস দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আশরাফুল-সাকিবের ব্যাটিং নৈপুণ্যে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছায় টাইগাররা। বর্তমান টেস্ট খেলুড়ে কোন দেশের বিপক্ষে এটা বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়। টেস্ট সিরিজের পর এখন ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখতে শুরু করেছে সাকিব বাহিনী। স্বপ্ন দেখতে সাহস লাগে; সেই সাহসের কোনই কমতি নেই এখন টাইগারদের।
ওয়েস্ট ইন্ডিজে যতবার টাইগাররা মাঠে নেমেছে ততবারই মনে হয়েছে তারা ইতিহাস গড়তে যাচ্ছে। ইতিহাস গড়ে টেস্টে হোয়াইট ওয়াশ করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসেছিল প্রথম ওয়ানডে জয়। দ্বিতীয় ম্যাচ ছিল দেশের ২০০তম ম্যাচ। আর এ ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নতুন করে লিখলো সাকিবরা।
টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিসকে পর্যুদস্ত করলো বাংলাদেশ। ডোমিনিকায় দ্বিতীয় ম্যাচে নতুন রেকর্ড গড়ে উইন্ডিসকে ৩ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সারলো টাইগাররা। ক্যারিবীয়দের ৬ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জকে ১ ওভার হাতে রেখেই অতিক্রম করে কোন প্রতিষ্ঠিত শক্তিকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারানোর রেকর্ড গড়লো বাংলাদেশ। শুক্রবার শেষ ওয়ানডে ম্যাচটি তাই পরিণত হবে স্রেফ আনুষ্ঠানিকতায়।
ওয়ানডে সিরিজে টিকে থাকার শেষ সুযোগ। দ্বিতীয় ম্যাচে এ যেন হারানো ঔজ্জল্য ফিরে পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই দুই ওপেনার রিচার্ডস ফ্লেচারের দাপট। সাকিবের ঘূর্ণিতে রিচার্ডসের বিদায়ের পর হাল ধরা ডেভন স্মিথ টানা দ্বিতীয় ফিফটি থেকে ছ’রান আগেই কাটা পড়লেন রান আউটে। এরপর ইনিংস জুড়েই ট্রেভর ডাউলিনের ব্যাটের দাপট। ৮৮ বলে ফিফটি। এরপরের পঞ্চাশ মাত্র ২৯ বলে। ছয় বাউন্ডারি আর ১ ছক্কায় ক্যারিয়ারের প্রথম শতক পেলেন গ্রেনাডা টেস্টে ‘নার্ভাস নাইনটি’র শিকার ডাউলিন। সঙ্গে লুইস আর স্যামির ব্যাটের ঝড়ে শেষ দশ ওভারে ক্যারিবীয়দের পুঁজিতে যোগ হলো ৯৮ রান।
২৭৫ রান করে সিরিজ পকেটে পুরতে হলে রান চেজে নিজেদের রেকর্ডটাকে নতুন করে গড়তে হবে। জুনাইদ-তামিমের সূচনাটা আশা জাগানিয়া। জুনাইদ ২৩ রানে ফেরার পর তামিমের ব্যাটে রানের বন্যা থামলো বার্নাডের এক অবিশ্বাস্য ক্যাচে। এরপর আশরাফুলের সঙ্গে রকিবুলের পার্টনারশীপের স্থায়িত্ব বেশি সময় নয়। সাবেক অধিনায়ক আশরাফুল আর বর্তমান অধিনায়ক সাকিবের পার্টনারশীপটা জমতেই ম্যাচে ফিরলো বাংলাদেশ। দারুণ এক ছয়ে ব্যাক টু ব্যাক ফিফটি হাকালেন আশরাফুলের। সাকিব দাবড়ে বেড়ালেন ক্যারিবীয় বোলারদের। মাঝে ৬৪ রানে আশরাফুলের উইকেট বিলিয়ে আসা টাইগার শিবিরকে টেনশনে ফেলেছিলো। ৬১ বলে ৬৫ রান সিরিজে দ্বিতীয় ফিফটি পাওয়ার পর সাকিবের আউটে সেই টেনশন জাঁকিয়ে বসেছিলো সিডন্স-শিষ্যদের। সহ-অধিনায়ক মুশফিকের ৩১ রানে বিদায়ে ম্যাচে উত্তেজনা ফিরেছিলো। তবে রাজ্জাক আর নাইমের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে সব সংশয় দূর করে আটলান্টিকের পাড়ে নতুন ইতিহাস গড়লো সাকিব আর তার দল। দেশের ২০০তম ওয়ানডে ম্যাচে অবিস্মরণীয় রেকর্ড গড়া জয়ের নায়ক আর কেউ নন টাইগার দলপতি সাকিব।
ক্যারিবীয় জনগণ সাকিব আল হাসানকে ‘আইসম্যান’ নামে ডাকা শুরু করেছে। ক্রিকেট নিয়ে বের হওয়া প্রতিটি লেখায় সাকিবকে এই নামে ডাকা হচ্ছে। দ্বিতীয় ওয়ানডেতে সেই ‘আইসম্যান’ হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ৩১ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডে সিরিজও জিতে নিল সাকিবরা : স্বপ্নের হাতছানি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।