somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীতে দুধ কেনেনি মিল্কভিটা : নামমাত্র মূল্যে বিক্রি

৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীর সুবর্নচরে সমবায়ীদের কাছ থেকে দুধ কেনেনি মিল্কভিটার স্থানীয় দুগ্ধ শীতলীকরণ কারখানা কর্তপ। যার ফলে শুক্রবার দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীরা খোলা বাজারে নামমাত্র মূল্যে দুধ বিক্রি করছে। কয়েক ঘন্টার ব্যবধানে দুধ না কেনার সিদ্ধান্ত জানানোর কারণে উৎপাদনকারীদের বিপাকে পড়তে হয় বলে সমবায়ীরা জানায়। এদিকে মিল্কভিটার স্থানীয় কারখানার কর্মকর্তাদের দুর্নীতির বিচারের দাবি জানিয়ে মিল্কভিটার জিএম বরাবরে ৪টি সমবায় সমিতির প থেকে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
চরবাটা হাবিবিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্য মুসাদ্দিকুর রহমান ফোকাস বাংলা নিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরের পর তাদেরকে জানানো হয় শুক্রবার দুধ কেনা হবে না। গরুতো আর দুধ দেয়া বন্ধ করে না তাই ুদ্র খামারীরাই বেশি তিগ্রস্থ হয়েছে। নামমাত্র মূল্যে খোলাবাজারে এ দুধ বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। অবশ্য বড় খামারীরা বরফকলে দুধ জমা রেখেছে।
খামারীদের অভিযোগ, ২০০৮ সালের ১১ জানুয়ারি সুবর্নচরের তোতামিয়ার বাজারে মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কারখানা স্থাপিত হবার পর সর্বোচ্চ ৫ হাজার লিটার পর্যন্ত দুধ সংগ্রহের ল্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু বর্তমান সরকার মতায় আসার পর লমাত্র নির্ধারণ করা হয় আড়াই হাজার লিটার। দুধ কেনা বন্ধ হলে এই আড়াই হাজার লিটার দুধ নিয়ে তাদের বিপাকে পড়তে হয়। কারণ যেদিন বন্ধ থাকে পরদিন আর সেই দুধ দেয়া সম্ভব হয় না। যদিও অসাধু কর্মকর্তাদের সহায়তায় দুধ ব্যাপারীরা বরফ কলে রাখা দুধও সরবরাহ করে। কিন্তু সাধারণ খামারীরা তির সম্মুখীন হয়। এখানকার কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার কারণে ঋণ নিয়ে খামার করে অনেকেই এখন চোখে অন্ধকার দেখছে।
সুবর্নচর দুগ্ধ শীতলীকরণ কারখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল আলম ফোকাস বাংলা নিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মিল্কভিটার উপ-মহাব্যবস্থাপক (সমিতি) তাকে মোবাইলে শুক্রবার দুধ কেনা বন্ধ রাখার নির্দেশ দিলে তিনি যথারীতি সমবায়ীদের তা জানিয়ে দেন। এতে ুদ্র সমবায়ীদের তির বিষয়টি স্বীকার করলেও মিল্কভিটার স্থানীয় কার্যালয়ের কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের বিষয়টি অস্বীকার করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×