somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন দিনের প্রথম মিডিয়া মেলা শুরু, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সকলের দায়বদ্ধতা নিশ্চিত করার আহবান

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘যুথচারিতায় হোক স্বপ্নপূরণ’ স্লোগানে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিন ব্যাপী প্রথম ‘মিডিয়া ফেয়ার’ শুরু হয়েছে। মেলা আয়োজনের জন্য অচিরেই নির্দিষ্ট স্থানে এক্সিবিশন সেন্টার তৈরির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিডিয়া ফেয়ারের উদ্বোধন করে বিভিন্ন গোষ্ঠীর দায়বদ্ধতা নিশ্চিত করতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে স্বচ্ছতা আনার েেত্র এ ধরণের মেলার আয়োজন অর্থবহ ভুমিকা পালন করবে। ‘মিডিয়া ফেয়ার’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
টিভি চ্যানেল, পত্রিকা ও প্রোডাকশন হাউজ মিলে দেশের ৬৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে তিন দিনের এ মেলায়। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় মিডিয়ার ভূমিকা অর্থবহ করে তুলতে এ ধরণের আয়োজন সময়োপযোগী বলে মনে করেন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। মিডিয়া ফেয়ারে ৩টি সেমিনার ছাড়াও রয়েছে কনসার্ট, ফ্যাশন শো এবং র‌্যাফেল ড্র। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার আয়োজন করেছে ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজম্যান্ট।
গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, গণমাধ্যম সরকারসহ বিভিন্ন গোষ্ঠীর সমালোচনা করে দায়বদ্ধতা নিশ্চিত করে এবং ভুল শুধরানোর সুযোগ করে দেয়। রাজনীতি, অর্থনীতি ও মানসিক রুচির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে মুহিত বলেন, বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকা রেখেছে। মানুষের বিকাশ ও শ্রেষ্ঠত্বের জন্য গণমাধ্যমকে অবদান রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত তথ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, চলচ্চিত্র তারকা রাজ্জাক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ প্রমুখ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×