গুপ্তচরবৃত্তির দায়ে ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন সাংবাদিক লরা লিং এবং ইউনা লীকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। তাদের মুক্ত করতে গতকাল মঙ্গলবার আকস্মিকভাবে উত্তর কোরিয়ায় পৌঁছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। পিয়ংইয়ং-এ পৌছার কয়েক ঘন্টার মধ্যেই ওই দুই সাংবাদিককে ক্ষমার ঘোষণা দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল।
পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওই দুই সাংবাদিককে সঙ্গে নিয়েই দেশে ফিরে যান। এর আগে কিম জং ইলের সঙ্গে বৈঠক করেন ক্লিনটন।
মানবিক কারণে কোরিয়ার নেতা দুই সাংবাদিককে মুক্তির নির্দেশ দিয়েছেন বলে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার অপরিচিত একটি জেট বিমানে করে পিয়ংইয়ং পৌঁছান বিল ক্লিনটন। গত এক দশকের মধ্যে এই প্রথম কোন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা উত্তর কোরিয়া সফর করেন। বিমান বন্দরে পৌঁছালে প্রধান পরমাণু আলোচক কিম কী গওয়ানসহ উত্তর কোরিয়ার কর্মকর্তারা ক্লিনটনকে অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, গত জুন মাসে অবৈধ অনুপ্রবেশের দায়ে মার্কিন সাংবাদিক লরা লিং এবং ইউনা লীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেয় উত্তর কোরিয়ার আদালত।
উত্তর কোরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই দুই সাংবাদিক অবৈধভাবে চীন সীমান্ত হয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। যদিও অন্য এক রিপোর্টে বলা হয়, গ্রেপ্তারের সময় ওই দুই সাংবাদিক চীনা ভূ-খণ্ডে অবস্থান করছিল। কর্তৃপক্ষ আরও দাবি করে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে অপপ্রচার চালানোর জন্য লিং এবং লী অবৈধভাবে অনুপ্রবেশ করেছে বলে তারা স্বীকার করেছে।
আটক দুই সাংবাদিক সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট আল-গোরের অর্থায়নে পরিচালিত ক্যার্লিফোর্নিয়া ভিত্তিক কারেন্ট টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিক।
১২ বছর পর দুই মার্কিন সাংবাদিককে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।