তুমি যে আমার কতখানি আপন
আমার কতখানি জুড়ে,
তোমাতেই আমার জীবনযাপন।
তোমাকে নিয়েই দেখি স্বপ্ন,
বাঁচতে সারাজীবন।
হয়ত বোঝাতে পারিনা কখনো
আমার ভালোবাসা
তবু তোমার স্পর্শ পেতে
খুব জাগে আশা।
দেখি তোমায় ভেতরে বাহিরে,সবখানে,
তোমার বসবাস এ বুকের মধ্যখানে।
কল্পিত বউটি আমার,
দেখোনি কি তুমি আমার চোখের অশ্রু,
শব্দহীন ক্রন্দন।
দুচোখ ফেটে বেরিয়ে আসে জল,
নিঃশ্বব্দ গুঞ্জন।
আমার সকল অস্তিত্ব যেন যাচ্ছে হারিয়ে,
একলা পথে শুধু তোমাকেই খুজছি।
তোমাকে যদি নাইবা পাব,
এ প্রানহীন দেহে কতদুর যাবো?
যেখানেই যাই না কেন,
মনে রেখ তুমি আমার জান
থাকব তোমার পাশাপাশি
জীবনের প্রতিটি ক্ষনে
দোদুল্যমান রাতে,
তোমাকে জড়িয়ে ধরে আমার ঘুমিয়ে পড়া,
আমার গায়ে তোমার আলতো পরশ,
আমাকে তোমার জড়িয়ে ধরা,
সবই হয়ত কল্পনা,হয়ত সত্যি।
তবে আমার মনের অনুভুতি
আমার ভালোবাসা
ছিলো না মিথ্যে।
তোমার জন্যই একা একা বসে
আজো দেয়ালের প্লাস্টারগুলো পড়ছে খসে।
দেয়ালটাই হয়ত ভেঙে যাবে,
তবু থাকবো আমি চিরদিনই
ভালোবাসি তোমায় হৃদিনী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




