আদুরে
২৪ শে আগস্ট, ২০১২ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয়ার হাতে,
আদরের ঝরনাধারা।
তার ছোঁয়ায়,
আমি আজ,
দিশেহারা।
গুনগুনিয়ে করি গান
পাগলপাড়া।
হঠাত্ পাওয়া
তার হাত।
চলে যায় আদরে,
লুকোন স্বপ্নে,
কত যে রাত।
ঘুম ভাঙে,
তার ছোয়ায়
অবাক প্রভাত।
হাসির সুরে
মাতাল আমায়,
পাগল করে।
বসে ভাবি,
আমি একা,
জনম ধরে।
রাখব তোমায়
বুকে জড়িয়ে,
চির আদরে।
মন যে হারায়
তারই মায়ায়।
তার কথা,
বসে ভাবি,
সুখের ছায়ায়।
তারই পরশ
হৃদয় কাঁপায়।
চলো সাথী,
হারাই দুজন,
অজানাতে।
আনব আমরা
চুরি করে,
একটু সুখ,
মনের জানালাতে।
আলতো করে
ছুঁইয়ে দেব,
তোমার কপালেতে।
ঘাসের ফুলে
জমা শিশির,
তুলে দেব
তোমার হাতে।
আলতো করে
রেখে দিও,
তোমার হাত
এই হাতে।
জড়িয়ে খুব,
নেব তোমায়,
খুব সুখেতে
এ বুকেতে।
কপাট খুলে
দাও মনের,
ঢুকবো আমি,
ঐ ঘরে।
মাখবো দুজন
ভালবাসা
আলো,আঁধারে।
আমার হবে
শুধু তুমি
চিরতরে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন