মোবাইল টেলিফোন অপারেটর রবির ‘জ্বলে উঠুন আপন শক্তিতে’ বিজ্ঞাপন দৃষ্টি কেড়েছে সবার। ফিরে আসার সারপ্রাইজতো থাকবেই- বিজ্ঞাপনে দেখানো হচ্ছে ডাক্তার আপা শত ব্যস্ততার পরও গ্রামে ফিরে আসায় আনন্দিত গ্রামবাসী। প্রিয় ডাক্তার আপা গ্রামে ফিরে আসায় গ্রামবাসী তাকে বিভিন্ন উপহার দিচ্ছেন। এই উপহারগুলোর মধ্যে সেরা হচ্ছে কথা বলতে সক্ষম খাঁচায় বন্দি একটি ময়না পাখি। এই পাখি পেয়ে আনন্দে মেতে উঠেন ডাক্তার আপা ও তার মেয়ে।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বিজ্ঞাপন মানুষকে খাঁচায় পাখি পালনে উৎসাহ যোগাবে। বিজ্ঞাপনে দেখানো বিষয়টি সুস্পষ্টভাবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করেছে। এই আইন ২০১২ এর তফসিল ১ এর ৪৩২ অনুচ্ছেদ অনুযায়ী বন্দি পাখিটি ময়না (Gracula religiosa) এবং দেশের সর্বত্র তা বন বিভাগের সম্পদ বলে বিবেচিত।
বন্যপ্রাণী সংরক্ষণ আইনের নবম অধ্যায়ের ধারা ৩৮(২) অনুসারে বন্যপ্রাণী ধরা, দখলে রাখা বা ক্রয়-বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ এবং তা প্রমাণিত হলে ৬ মাস কারাদণ্ড বা ৩০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
ব্লগ, ফেসবুক, টুইটার ও বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক এবং সচেতন মহলে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, বন বিভাগের এই সম্পদ ওই বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান পেল কোথায়? সেইসাথে এটি তাদের নিজেদের কাছে রাখার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ব্যাপারটি সাধারন জনগণকে এ ধরনের বন্যপ্রাণী পালনে উৎসাহিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দেশের তরুণ বন্যপ্রাণী গবেষক শাহরিয়ার সিজার রহমান বলেন, “রবির মত একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে এমন দৃশ্য আসলেই দুঃখজনক। আর সবচেয়ে উদ্বেগের বিষয়, বিজ্ঞাপনটি এই পাখি পালনে লোকজনকে উৎসাহিত করবে। এ ধরনের দৃশ্য গণমাধ্যমে না দেখানোই ভাল। মিডিয়াকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।"
বিস্তারিত
Click This Link
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।