somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সরকারি ক্যামেরা আনতে তিন বীরের বিদেশ যাত্রা

২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি সরকারি ক্যামেরা আনতে বিদেশে যাচ্ছেন তিনজন সাহসী ভাই। এই গুনী ভাইরা হলেন তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রেস) জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহা পরিচালক জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ পরিচালক জনাব মুহা শিপলু জামান।
এই ঘটনাকে দেশের তথ্য প্রযুক্তি খাতে একটি বিপ্লব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, একটি ক্যামেরার জন্য তিনটি ভাই যাওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে।
তথ্য মন্ত্রনালয়ের সূত্রে জানা গেছে, তিনটি ভাই ২৫ তারিখ ভোরে জার্মানির উদ্দেশ্যে দেশত্যাগ করবেন। ২৬ তারিখ দুপুরের দিকে তারা জার্মানীর রাজধানী বার্লিনে পৌছাবেন। ২৬ তারিখ দিবাগত রাতে তারা ক্যামেরাটি হাতে নিয়ে ছবি তুলবেন। একজন তুলবেন মেইন ক্যামেরা দিয়ে, একজন তুলবেন ফন্ট ক্যামেরায় সেলফি আরেকজন করবেন প্রিজমা।
সূত্র জানিয়েছে, এই তিনটি ছবি রাতের খাওয়ার পর ফেইসবুকে আপলোড করা হবে। ৪৮ ঘন্টা অতিবাহিত হওয়ার পর তিনটি ছবির লাইক গোনা হবে। লাইকের সংখ্যা এবং লাইকদাতের নাম জার্মানি থেকে ডাকযোগে ফিরতি প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য মন্ত্রনালয়ে পাঠানো হবে। পরবর্তী কার্যদিবসে তথ্য মন্ত্রনালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রনালয় একযোগে লাইক এবং লাইকদাতাদের পরিচয় খতিয়ে দেখবে। ফলাফল সন্তোষনক হলে সংসদীয় কমিটির বিশেষ বৈঠকে ক্যামেরাটি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
এদিকে ক্যামেরা কেনার ব্যাপারে দেশের বিশিষ্ট ব্যাক্তিরা মতামত ব্যাক্ত করেছেন। সাবেক এক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, 'ক্যামেরাটি আনার জন্য একটি যুদ্ধ বিমান, দুইটি ট্যাংকসহ সেনাবাহিনীর একটি বিশেষ পদাতিক বাহিনী যেতে পারতো!'
সাবেক এক আমলা তার মতামত ব্যাক্ত করে বলেন, 'ক্যামেরাটি আনার জন্য বিশেষ একটি জাহাজ কেনার দরপত্র আহবান করা যেতো। তথ্যমন্ত্রীর নেতৃত্বে ৭৯ সদস্যের বিশেষজ্ঞ দল জার্মানি যেতে পারতো! ঐ দলে ক্যামেরার লেন্স দেখার জন্য থাকতে পারতেন ১৪ জন ব্যবসায়ী, চার্জার দেখার জন্য ৫ জন কবি, ক্যামেরার ব্যাগ দেখার জন্য ১৪ জন প্রতিমন্ত্রী, ট্রাইপড দেখার জন্য ১১ জন সম্পাদক, ক্যামেরার ব্যাটারি দেখার জন্য ১০ জন প্রকৌশলী, টাইমার দেখার জন্য ১২ জন যুবলীগ কর্মী।' তিনি আরও বলেন, 'এসব কিছুই না করে ক্যামেরাটি আনতে যাচ্ছেন মাত্র তিনটি সাহসী ভাই। তাদেরকে অভিনন্দন।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক অধ্যাপক বলেন, 'তিন একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। এজন্যই বলা হয় ত্রিকাল, ত্রিভূবন ত্রিসত্যি। বিয়ের সময় কবুল বলতে হয় তিনবার। তালাকও দিতে হয় তিনবার। পৃথিবীতে রঙ তিনটি। তিন-এ আছে আমি, তুমি এবং আমরা।' তিনি বলেন, 'এ কারণেই আসলে ক্যামেরা আনার জন্য তিনজন যাওয়া। দেশের গণিত খাতে এটি একটি বিপ্লব বলে আমার মনে হচ্ছে।'
ইতোমধ্যে দেশের জাতীয় দৈনিকগুলো তিন বীরের স্মরণে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করার কথা ভাবছে।
সব ঠিকঠাক থাকলে এই মাসের শেষের দিকে ক্যামেরাটি নিয়ে দেশে পদার্পন করবেন তিনটি ভাই। জানা গেছে দেশে ফিরলে ক্যামেরা ও ক্যামেরাবাহী ভাইদেরকে সংবর্ধনা দিতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর যুবলীগ, মহানগর তাতীলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×