somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিস্টেম: আমাদের চালায় নাকি আমরা তৈরি করি?

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন শাহবাগ যাওয়ার জন্য মিরপুর-১ বাসস্টপেজে দাঁড়িয়ে আছি। বেলা তখন প্রায় সাড়ে এগারোটা। হঠাত এক পরিচিত ভদ্র লোকের সাথে দেখা। তাকে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলাম। যদ্দুর জানি তিনি কখনও নিজের গাড়ি ছাড়া চলাচল করেন না। অবশ্য করতেও হয় না। যখন তার নিজেরই তিন তিনটে গাড়ি।
তিনি আমায় দেখতে পেয়ে খানিকটা এগিয়ে এসে হাসিমুখে জানতে চাইলেন,
"কি খবর? কেমন আছ?"
"জ্বি আঙ্কেল। আলহামদুলিল্লাহ্‌। আপনি এখানে?"
অবাক স্বরেই প্রশ্ন করলাম।
"আরে বল না। সকালে উঠে দেখি অনিক (তার ছেলে) আমার গাড়ি নিয়েই ভার্সিটি চলে গিয়েছে। তার গাড়িটা নাকি একটু ডিস্টার্ব দিচ্ছে। আর তোমার আন্টিও নাকি দুপুরে কোথায় বেরোবে। তার গাড়িটাও পেলাম না। তাই বাসেই যেতে হচ্ছে আজ।"
"ওহ! আচ্ছা। তা বাসায় সবাই কেমন আছে? অনিকের খবর কি? কোন মেডিক্যালে এখন?"
অনিককে আমি আগে থেকেই চিনতাম। একই ব্যাচের আমরা। যদ্দুর জানতাম সে মেডিক্যাল ভর্তির জন্য বেশ তোড়জোড় করেই কোচিং করত। সাথে একজন প্রাইভেট টিচারও ছিল। সবই মেডিক্যাল ভর্তির প্রয়াস।
"না না। মেডিক্যালে না। ও এখন ইউ.আই.ইউ তে আছে।"
"কেন? ওর না মেডিক্যালে পড়ার ইচ্ছা ছিল? হয়নি?"
"আর হওয়া! জানোই তো কোয়েশ্চেন ফাঁস হয়ে সেবার কেমন একটাটা অবস্থা হল। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা যোগ্য, তারাই চান্স পেল না। অথচ একেকটা গর্দভ ঢাকা মেডিক্যাল এ চান্স পেয়ে বসে আছে।"
বেশ ক্ষোভের সঙ্গেই কথাগুলো বললেন তিনি। আরোও যোগ করলেন,
"এখন তো যেকোনো পরীক্ষার প্রশ্নই দশ-বিশ টাকা দরে লজেন্সের মত দোকানে দোকানে কিনতে পাওয়া যায়। সব সিস্টেমের দোষ। প্রশাসনের দুর্নীতির মাত্রা চরমে পৌঁছেছে। যদি পারতাম পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে দিতাম।"
তিনি হয়ত আরো কিছু বলতে চাচ্ছিলেন। কিন্তু বাস চলে আসায় বিদেয় নিতে হল আমাকে।
তবে তার শেষ কথাগুলো আমাকে বেশ নাড়া দিয়েছিল।
প্রশাসনের দুর্নীতি ও সিস্টেমের পরিবর্তন।
প্রসঙ্গত বলে রাখা ভাল, তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ইঞ্জিনিয়ার।
আমি জানি না, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন সরকারি ইঞ্জিনিয়ারের বেতন কত। তবে এটুকু বলতে পারি, বেতন যতই হোক না কেন তা দিয়ে ঢাকার বুকে দু'চারটে ফ্ল্যাট, তিনটে গাড়ি, ছেলে মেয়েদের প্রাইভেট ভার্সিটিতে পড়ানো, বিলাসবহুল জীবন কিছুটা চোখে লাগার মতই।
জানি না। হয়ত তিনি সৎ উপায়েই এসব কিছু উপার্জন করেছেন। আমি এ সম্পর্কে কোন মন্তব্যও করতে চাই না।
তবে একটা প্রশ্ন করতে চাই, ন'টা-পাঁচটা ডিউটিতে সাড়ে এগারোটার পর অফিসে যাওয়া কিংবা দুটোর পরপরই অফিস থেকে বেরিয়ে যাওয়াটা কি দুর্নীতি নয়?
তিনিই কিনা সিস্টেম পরিবর্তনের কথা বলেন।
অনেকেই এমন আছেন। ঘুষ কেন নেন প্রশ্ন করা হলে উত্তর দেন,
"এই অল্প ক' টাকা বেতন দিয়ে কি হয়? আমি কি ইচ্ছা করে ঘুষ খাই নাকি? সব সিস্টেমের দোষ।"
কথা হচ্ছে, সিস্টেমটা আসলে কি জিনিস?
সিস্টেম আমাদের চালায়? নাকি আমরা সিস্টেম তৈরি করি?
বদলাতে হবে কোনটা? সিস্টেম?
নাকি নিজেদের?
সবার উত্তর তখন একটাই,
"আরে ভাই থামেন। সবাই না পাল্টালে আমি একাকা পালটে গিয়ে কি করব? আমি একা পাল্টালে সিস্টেম বদলাবে? বদলাবে না।"
এর উত্তর আমি দেই না। জেগে জেগে ঘুমালে আর কিইবা করার থাকে।
আমি বিশ্বাস করি,
"পালটে দেয়া নয়, পালটে যাওয়াটাই মূখ্য।"
নিজেকে বদলাতে চাই সবসময়। হয়ত কোন একদিন সিস্টেমটাও বদলে যাবে।
সে আশাতেই বাঁচি।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×