somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুক, ডিজিটাল আড্ডা..

২৪ শে জুন, ২০১০ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালশিটে হলদে রঙের বাঁশের মাচা। ফাঁকা ফাঁকা, বসতে খুব একটা সুবিধের নয়। বাঁশে ঠেস দিয়ে ধাপ ওঠানো গ্রাম্য দোকান। বেতার তরঙে সকাল বিকালের খবর, সৈনিক ভাইদের জন্যে অনুষ্ঠান.. দুর্বার, বিবিসি, অনুরোধের আসর.. গানের ডালি, শর্ট ওয়েভ-মিডিয়াম ওয়েভ। আর আমাদের অবসর তরঙে ছেলে বুড়োর জমজমাট আড্ডা। আড্ডার নেশায় ঢুলুঢুলু পরিচিতি মুখ। দেশবিদেশের বিজ্ঞান, রাজনীতি, সিনেমার সামান্য জ্ঞানের গভীর আলোচনা। ঢাকা শহর.. কোন এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা। কত কিছু.. কত আলোচনা, কত শেয়ারিং।
অথবা ক্লাস বেঞ্চে ক্লাসের ফাকে বন্ধুর ম্যাটিনি শো, প্রথম কোকা কোলা, চুপিচুপি দেখা প্রথম ভিসিআর, প্রথম ডিশ টিভি, ভুতের গল্প, টেস্ট ক্রিকেট, পাড়ার বড় ভাইয়ের আর্মস, প্রথম কোন মেয়ের রোমান্স.. আহ কত গল্প.. যেন আইসক্রিমের মত গলে গলে পড়ে কাঠি থেকে।
এখন আমরা বন্দী, কর্পোরেট নামক ব্যস্ত সময়ের খাচায়। ক্যারিয়ারের চকচকে বর্শা ফলা তাক হয়ে আছে.. একটু জিরোবি তো ঘচাং।
যাক অন্তত ফেইসবুক.. সেই হলদে মাচার আড্ডা। আই লাভ ইউ লেখা ক্লাস বেঞ্চের উপর সেই নেশাময় আড্ডা। এই দেখো আমি আমার বউ ছেলেমেয়ের সাথে ছবি উঠেছি। তোমাকে একটা কার্ড পাঠালাম। একটা ভাল ছবি দেখেছি, লিঙ্কটা পাঠালাম। আজ আমার প্রিয় মানুষ কিন্তু তুমি। বাহ মন্দ কি..
সেই ব্যাগ নিয়ে বাজারে যাওয়া বাদলকে থামিয়ে গল্প... কে বাদল নাকি? বাজারে যাচ্ছিস? দাঁড়া আমিও যাব। দাঁড়া গল্প করে যা.. সেই বাদল এখন ডিজিটাল চ্যাটিং..
হাই?
হাই।
হট (হোয়াট)?
ওয়েল।
প্রতি ভোরে ডাকবাক্স আতিপাতি করে খোজা কেউ কি লিখেছে আমাকে? কেন যে লেখে না? ইস্ আমি নিজেই লিখে দিচ্ছি তোমাকে, দয়া করে সেটাই অন্তত পোস্ট করো। প্লীজ..
সেই একই আকাঙ্খায় প্রতিদিন খুঁজি মেসেজ, নোটিফিকেশন, ফ্রেন্ড রিকোয়েস্ট..
ফেইসবুক তোমাকে ধন্যবাদ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×