somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মামা কি অমলকান্তি ছিলেন?

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে মনে দোয়া পড়তাম আমি। ইস এই সামনের রিক্সায় যেন আমাকে উঠানো হয়। রিক্সা পার হয়ে যেতো। আমার ভাইয়েরা আমাকে নিয়ে কেবল হেটেই চলতো। হে আল্লাহ, হে দয়াল প্রভু, আমার ভাইদের আমাকে নিয়ে সিনেমা হলে ঢোকার তৌফিক দান করো। আমার ছোট মন রীতিমত প্রার্থনা করতো । মনে মনে টস করতো এই খাম্বার সারি যদি বিজোড় হয় তবে সিনেমা দেখা হবে। আর যদি জোড় হয় তবে না। এক দুই তিন...

সারিসারি রিক্সা দাড়ানো। বিল্ডিংয়ের গা জুড়ে সিনেমার পোস্টার। সুন্দর সুন্দর নায়িকার মুখ। বন্দুক হাতে নায়ক ঘোড়ায় চড়ে আছে । ভিলেনের হিংস্র মুখে লোভনীয় ঘটনার হাতছানি। রেস্তোরাগুলোয় গরম গরম সিঙারা, জিলাপি.. শহর সবসময়ই আমোদ-ফুর্তির একটা বিষয় বলে আমার মনে হতো।
সিরাজগঞ্জ ছোট্ট শহর। কিন্তু আমার কাছে মনে হতো প্রকান্ড বড়। আমার গ্রামের বাঁশঝাড়ের ছোট্ট মন এখানকার এক্সিবিশনের আলোয় এসে চক্কর খেতো।
ইলিয়ট ব্রীজের রাস্তাটার মোড়টাই অদ্ভুত। কি সুন্দর একটা রাস্তা শুন্যে উঠে যাচ্ছে ক্রমশ। সেই বড় পুলের উত্তর পাশে একটা ছাপাখানা। সেই ছাপাখানায় কাজ করতো আমার মামা। কাজী ফেরদৌস। কাজিনদের সাথে গিয়ে মামার ছাপাখানার গোল ছাপমারার মুদ্রা যন্ত্র হা করে দেখতাম। আমার মামা হয়তো তখন কাজ করতে করতে ক্লান্ত। ঐ ছোটবেলাতেও বুঝতাম। যন্ত্রটা বিস্ময়ের হলেও আমার মামা কোন বিস্ময়কর কাজ করতেন না। সামান্য শ্রমিকের অবহেলা মাখানো মুখ তার। এখন মামার কথা মনে হলেই আমার অমল কান্তির কথা মনে পড়ে। অমলকান্তির মত মামাও অন্ধকার এক ছাপাখানায় কাজ করেন। কি মায়ময় মুখ ছিল তার। মিস্টি হাসির মধ্যে লুকাতেন সচ্ছল সংসার চালাতে না পারার সমস্ত ব্যর্থতা।
প্লিজ মামা, ছাপাখানা ছেড়ে বেরিয়ে এসো। আজ আমরা সারাদিন রিক্সায় ঘুরবো। গরম গরম সিঙারা জিলাপি খাবো। তারপর দুই মামা ভাগ্নে মিলে সিনেমা দেখব। দেখ না, এক নায়ক কেমন করে একাই সব ভিলেনকে মেরে ফেলে। আমরা কোন একদিন ঠিক নায়ক হবো।


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×