somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির খেরোখাতা

২৪ শে জুন, ২০১৪ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির অনেকগুলো হ্মমতার মধ্যে একটা হচ্ছে মানুষকে নষ্টালজিক করে দেওয়া। বৃষ্টির শব্দ আমাদের
সম্মহিত করে অনেক দুর অতীতে নিয়ে যায়। আমার জীবনের সবথেকে সুন্দর বৃষ্টি দেখেছিলাম যখন আমি প্রাইমারী স্কুলে পরি। একদিন ক্লাস
করছি এমন সময় শুরু হল প্রবল বর্ষণ । আমাদের স্যারটা কেমন জানি অন্য টাইপের মানুষ ছিলেন। ক্লাস ছুটি দিয়ে বললন, কে কে আমার সাথে
ভিজতে যাবি!!...আমি হাত তুললাম।

অন্ধকার আকাশ থেকে নেমে আসছে বর্ষার প্রবল ধারা। আমি আর স্যার তার মদ্ধ্যে হাটছি । বৃষ্টি দেখছি । মাঝে মাঝে দমকা হাওয়া অনুভব
করছি। স্যার বললেন বৃষ্টি মানুষের ঘু্মন্ত আত্মাকে জাগিয়ে তোলে । সেই বাল্যকালে স্যার এর কথার মর্ম বুঝতে পারিনি । বুঝেছিলাম স্যার অনেক
ভাল কথা বলছেন। কিন্তু কথাটা যে সত্য সেটা বঝেছিলাম অনেক পরে । এখনো মন খারাপ থাকলে মনে মনে প্রার্থনা করি যেন বৃষ্টি হয় ।
বৃষ্টি আমার কাছে অনেকটা টনিকের কাজ করে । হয়তো অনেকের কাছেও তাই। আমার মদ্ধ্যে বৃষ্টির একটা আবেদন জাগিয়ে দিয়েছিলেন
স্যার । স্যার বলেছিলেন দোয়া করি বৃষ্টির প্রতি তোর ভালবাসা সারাজীবন যেনো থাকে।স্যার এর কথা মিথ্যা হয়নি। বৃষ্টি যেকোন অবস্থায় আমাকে
মুগ্ধ করতে পারে। বন্ধুর বাবা মারা গেছেন । মন খুবই খারাপ । এমন সময় বৃষ্টি শুরু হলো। আমার আর কোন কিছুই মাথায় নাই। ভিজতে
বের হয়ে গেছি। এই হোল অবস্থা।

বৃষ্টির নেশাটা থেকেই গেল । একট ঘটনা আমার খুব মনে পরে । ক্লাস নাইনে পড়ি । সেদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল । ক্লাস হবার
কোন সম্ভাবনাই নাই তবুও কি মনে করে যেন স্কুলে গেলাম ।এখানে সবাই হয়তো আমাকে অনেক সিরিয়াস ছাত্র ভাবতে পারেন । তাদের
জন্য বলছি আমার আগ্রহ শুধু স্কুলে যাওয়া পর্যন্তই ছিল । পড়াশুনা খুব একটা হতো না । যাই হোক গিয়ে দেখি একটা পোলাপান ও নাই ।
আমাদের বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে আছি আর বৃষ্টিটা উপভোগ করছি । এমন সময় কে যেন ডাকলো । স্কুল গেটে দেখি জ্যোতি দাড়িয়ে আছে ।
ওরে দেখেই আমার হার্টবিট স্লো থেকে স্লো হয়ে যাচ্ছে । পাঠক আশা করি বুঝে গেছেন । ও কি ডাকলো নাকি !!... সেটা কি সম্ভব!!!
আবার ডাকলো। আসলেই তো জ্যোতি ডাকছে । খুশিতে উসাইন বোল্টের মতো দৌর দিলাম । একটু পরই আবিষ্কার করলাম আমি এমনিতেই
যাচ্ছি আমাকে দৌড়াতে হচ্ছে না !!...... দ্রুতগতির পুরষ্কার একদম হাতে হাতে পাইলাম । প্রায় ৪ ফু্ট পিছলা গিয়া ধপাসসসসস...নিচে
একটা কাচের টুকড়া ছিল । কুনুই এর নিচে প্রায় ২ ইঞ্চি চিরে গেল । সারা শরীর রক্তে মাখামখি । ব্যাথা এর থেকেও লজ্জা পাইছি বেশি ।
কাদা ঝাড়তেছি এমন সময় জ্যোতি সামনে এসে দাড়াল । একি!!!ও কাদছে নাকি!!!......তারপর ওর কথা শুনে আমার হাত পা সারা শরীর সব
থান্ডা হয়ে গেল.........ফোপাতে ফোপাতে বলল..."এই বোকা...এভাবে দৌড় দিয়ে যদি পা ভাংতো তাহলে আমাকে তো খোড়া জামাই নিয়ে ঘর করতে হতো...
আমি তো পালাইয়া যাচ্ছি না..."
আমি একদম ভাষা হাড়াইয়া ফেললাম । ওর দিকে তাকিয়ে থাকলাম । চারপাশের সব কিছু ভুলে গেছি । বৃষ্টি হচ্ছে...দুজনেই ভিজতেছি...
এরপর অনেক ঢেও বয়ে গেছে । সেদিনের স্কুল পড়ুয়া ছেলেটি এখন ভার্সিটিতে পড়ে ।দুটো জিনিস এখন পর্যন্ত আমাকে খুবই আপন করে নিয়েছিল ।
এক বৃষ্টি, দুই জ্যোতি। বৃষ্টি এখনো আমার সাথেই আছে । জ্যোতি নেই ।

বৃষ্টি নিয়ে আমার সৃতিচারন চলবেই.........একটা গান খুব মনে পরছে......


তোমাকে মনে পরবে.........
যখনি আকাশ ভেঙে.........
বর্ষা নামে............

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×