লাইফ ইজ বিউটিফুল, আমার কাছে প্রিথিবীর সর্ব কাল এর সেরা ছবি। একটা জার্মান কনসেন্ট্রশান ক্যাম্প এর মধ্যে গুইদো নামের চরিত্র টি, কিভাবে তার ছেলেকে ভুলিয়ে রাখে যে, এই পুরো ক্যাম্প টা একটা গেম। এবং সবাই মিলে একটা খেলা খেলছে । এবং এই খেলায় যে সব চেয়ে বেশি পয়েন্ট পাবে, সে পাবে একটা সত্যিকার যুদ্ধের ট্যান্ক । কি অসাধারণ অসাধারণ দৃশ। কি চমত্কার স্টোরি।
আমার মনে হয়,বাংলাদেশে আমাদের জীবনের সাথেও লাইফ ইস বিউটিফুল ছবির কাহিনীর মিল আছে। আমার মনে হয়, আমরা পুরো জাতি হচ্ছি জশুয়া । গুইদোর ছেলে ।
কিন্তু গুইদো আমাদের বোকা বানিয়ে রাখে, বলে "না, এইটা একটা গেম। আমরা সবাই খেলছি। যে সব চেয়ে বেশি পয়েন্ট পাবে সে পাবে সম্মান, বাড়ি, গাড়ি।" কিন্তু আসলে পুরো খেলা টাই একটা বিশাল বড় ফাকি।
লাইফ ইস বিউটিফুল এ গুইদো একজন হিরো- যে ভুলিয়ে রাখে। কিন্তু আমাদের জীবনে আমাদের ভুলিয়ে রাখে যে, সে হিরো নয়, সে আন্টি হিরো।আমাদের গুইদো হচ্ছে, রাজনীতিবিদ রা। একটা পলিটিকাল ড্রামা করে যারা আমাদের ভুলিয়ে রাখছে আমরা কি করুন, মানবেতর জীবন যাপন করছি।
তাই, জশুয়া কে নিয়ে বানানো ছবির নাম , লাইফ ইজ বিউটিফুল। কিন্তু আমাদের নিয়ে বানানো ছবির নাম হবে, লাইফ ইজ বিউটি ফুল।
জীবন একটা সুন্দর বোকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




